কুমিল্লার তিতাসের গোমতী নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতে ডুবে তাহসিন (১০) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার দুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত তাহসিন স্থানীয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রেডিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে দুলারামপুর গ্রামের আনোয়ার সিদ্দিকের ছোট ছেলে।স্থানীয়রা জানান, গোমতী নদীর যে স্থানে তাহসিন গোসল করতে নেমেছিল, সেটি ঝুঁকিপূর্ণ। তাদের দাবি, সেখানে অনেক আগে একটি মসজিদ নদীতে তলিয়ে গিয়েছিল। এ ছাড়া এক-দুই বছর পরপর সেখান...