Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তিতাসে মসজিদের তার চুরি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৬

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ২১:২৩
শেয়ার করুন:
তিতাসে মসজিদের তার চুরি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৬

তিতাসে মসজিদের তার চুরি নিয়ে সংঘর্ষ

কুমিল্লার তিতাসে জমিদারবাড়ির জামে মসজিদের বৈদ্যুতিক তার চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ ছয়জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মজিদপুর গ্রামের পোস্ট অফিস মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ফয়সাল (৩০), খলিল (৪৬), শামসুদ্দিন (৫০), সিয়াম (২৫), শিরিনা আক্তার (৬০) ও সাকিব (২০)।

স্থানীয়রা তাদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শামসুদ্দিন, সিয়াম ও সাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান কর্তব্যরত চিকিৎসক।

মালয়েশিয়াপ্রবাসী আহত ফয়সাল অভিযোগ করে বলেন, ‘জমিদারবাড়ির জামে মসজিদের বৈদ্যুতিক তার কয়েক দিন পরপর নুরুজ্জামানের ছেলে সাকিব ও হক মিয়ার ছেলে চুরি করে নিয়ে যায়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা চলছিল। এ সময় আমি একটি সেলুনে চুল কাটাচ্ছিলাম। তখন নুরুজ্জামান, হক মিয়া, সাকিবসহ তাদের লোকজন এসে তাঁকে অতর্কিতে মারধর শুরু করেন। তার চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে তিনি নিজেসহ তাদের পক্ষের চারজন আহত হয়েছেন। আহত অন্যরা হলেন শামসুদ্দিন, খলিল, সিয়াম, সাকিব ও শিরিনা আক্তার।

অন্যদিকে, আহত সাকিবের স্বজনরা অভিযোগ করেন, সাকিব তাদের সঙ্গে ইয়াবা বিক্রি না করায় তাকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. নাঈম বলেন, ‘মারামারির ঘটনায় এক নারীসহ ছয়জন চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, ‘মজিদপুর গ্রামে মারামারির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মসজিদের তার চুরি নিয়ে সংঘর্ষতিতাসকুমিল্লা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠায় ২৪ শতাংশ জমি দিচ্ছেন প্রবাসী সাইফুল

    বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠায় ২৪ শতাংশ জমি দিচ্ছেন প্রবাসী সাইফুল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই