Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জমির মাটি কাটা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৩

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৫
শেয়ার করুন:
জমির মাটি কাটা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৩

গ্রাফিকস: আগামীর সময়

কুমিল্লার তিতাসে কৃষিজমির মাটি কাটা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াকান্দি বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন নয়াকান্দি গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে আবু সাত্তার (৪৬), মালেক মিয়ার ছেলে মো. কালা মিয়া (৪৩) ও মোস্তাক মিয়ার ছেলে মো. জাকারিয়া (৩৩)। স্থানীয়রা তাদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আবু সাত্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান চিকিৎসক। অন্যদিকে, চিকিৎসা শেষে কালা মিয়াকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়াকান্দি গ্রামের বাদল, নাছির, দুঃখিয়ারকান্দি গ্রামের এনামুল হক এনা এবং তাদের সহযোগী তারা মিয়া, কাবিল, খলিল ও আবু তাহেরের বিরুদ্ধে পাশের দুঃখিয়ারকান্দি গ্রামের মৃত কালু মিয়ার তিন ছেলে মঙ্গল মিয়া, মোখলেছুর রহমান ও জুলহাস মিয়ার ৭৫ শতাংশ কৃষিজমির মাটি কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। জমির মাটির আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।

এ ঘটনায় বিচার না পাওয়ার অভিযোগ তুলে গণমাধ্যমে ‘ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ, গ্রামবাসীর দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাচ্ছেন না কৃষক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের প্রতিবাদ জানাতে স্থানীয় সাংবাদিকদের ডেকে নিয়ে বাদল, নাছির, এনা ও তাদের সহযোগীরা দাবি করেন, জমিটি কেনার জন্য তারা ১৮ লাখ টাকা বায়না করেছেন। জমির দখল নিতে মাটি কেটেছেন বলেও দাবি করেন তারা।

আরও পড়ুন

খুলনায় বিএনপি নেতাকে পরপর ৩ গুলি

২২ নভেম্বর ২০২৬

এ সময় ক্ষতিগ্রস্ত তিন কৃষকের খালাতো ভাই আবু সাত্তার বাদলের কাছে জানতে চান, কবে, কখন এবং কার কাছে জমি কেনার টাকা দিয়েছেন। তিনি মিথ্যাচার করছেন বলেও প্রতিবাদ জানান। একপর্যায়ে বাদল ও নাছির আবু সাত্তারের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। এ সময় জাকারিয়া ও কালা মিয়াও আহত হন।

তিন কৃষক মঙ্গল মিয়া, মোখলেছুর রহমান ও জুলহাস মিয়া বলেন, বাদল, নাছির, এনা ও তাদের সহযোগীরা তাদের ৭৫ শতাংশ ফসলি জমির মাটি কেটে নিয়ে গেছেন। এ ঘটনায় গ্রামবাসীর দ্বারে দ্বারে ঘুরেও তারা বিচার পাননি। পরে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর অভিযুক্তরা তাদের কাছ থেকে জমি কেনার জন্য ১৮ লাখ টাকা বায়না করেছেন বলে দাবি করেন। এ বিষয়ে আবু সাত্তার বাদলের কাছে জানতে চাইলে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিন ভাই।

দুঃখিয়ারকান্দি গ্রামের পঞ্চায়েতের সদস্য মো. নুরুল ইসলাম, আব্দুল হক ও মো. মোয়াজ্জেম মিয়া জানান, ফসলি জমির মাটি কেটে নেওয়ার বিষয়ে একবার সালিশে বসেছিলেন তারা। তখন জমির মালিকদের সার কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়া এবং জমির গর্তগুলো ভরাট করে সমান করে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে জমির মালিকেরা সেই সিদ্ধান্ত মেনে নেননি। ওই সালিশে বাদল জমি কেনার জন্য টাকা বায়না করেছেন, এমন কোনো কথা বলেননি বলেও জানান তারা।

তিতাস থানার উপপরিদর্শক এইচ এম এ লতিফ বলেন, মাটি কাটা নিয়ে নয়াকান্দি বাজারে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তিনি। আহতদের হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য কালা মিয়া নামে একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

কুমিল্লাজমি নিয়ে বিরোধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের