বগুড়ার শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক ও এক সহকারী শিক্ষিকার ছবি ব্যবহার করে ফেসবুকে বিকৃত ফটোকার্ড ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকরা।আজ সোমবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ শেখ।তিনি জানিয়েছেন, গত ৮ ও ১০ অক্টোবর দুটি ফেসবুক আইডি থেকে ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষিকার ছবি ব্যবহার করে আপত্তিকর ফটোকার্ড তৈরি ও প্রচা...