Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শেরপুরে দলিল লেখকদের সমিতি গঠনে নির্বাচনের দাবি, সহযোগিতার আশ্বাস এমপির

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৯:৫৭
শেয়ার করুন:
শেরপুরে দলিল লেখকদের সমিতি গঠনে নির্বাচনের দাবি, সহযোগিতার আশ্বাস এমপির

বগুড়ার শেরপুর সাবরেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে দলিল লেখকদের কার্যকর কোনো সমিতি না থাকায় পেশাজীবীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। কাজ বণ্টনে বৈষম্য, পারস্পরিক সমন্বয়হীনতা ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে দ্রুত সমিতি গঠনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন দলিল লেখকরা। তাদের অভিযোগ, সমিতি না থাকার সুযোগে প্রতারক চক্রও সক্রিয় হয়ে উঠেছে। এদিকে নির্বাচনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে শেরপুর সাবরেজিস্ট্রি অফিসের হলরুমে উপজেলা দলিল লেখক সমিতি আয়োজিত এক মতবিনিময়সভায় এসব দাবি ও অভিযোগ উঠে আসে।

সভায় দলিল লেখক আব্দুর রাজ্জাক তালুকদার বলেন, শেরপুরে প্রায় ১৯০ জন দলিল লেখক রয়েছেন। কিন্তু আড়াই বছর ধরে সমিতি না থাকায় তাদের অধিকাংশই আর্থিক সংকটে পড়েছেন।

দলিল লেখক আলমগীর হোসেন বলেন, কাজ বণ্টনে ব্যাপক বৈষম্য রয়েছে। কেউ মাসে ২০টি দলিল লেখার কাজ পেলেও কেউ কোনো কাজই পান না। গ্রাম ও শহরের দলিল লেখকদের মধ্যে সমন্বয়হীনতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

দলিল লেখক আসিফ বলেন, সমিতি না থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থার অবসানে দলিল লেখার পারিশ্রমিকের সর্বনিম্ন হার নির্ধারণ করা প্রয়োজন। ফেরদৌস রহমান অভিযোগ করেন, সমিতি না থাকার সুযোগে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

সমিতির সাবেক সভাপতি ফেরদৌস আলম দলিল লেখার নির্ধারিত মূল্যতালিকা প্রণয়নের দাবি জানান। তবে দলিল লেখক কায়কোবাদ বলেন, শেরপুরে প্রতি লাখ টাকার দলিল লেখার জন্য আট হাজার টাকা নেওয়া হয়, যা অন্যান্য এলাকার তুলনায় কম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, গত ১৭ বছরে সমিতির কোনো নির্বাচন হয়নি। নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। ভোটাররা যাতে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে পরিবেশ তৈরিতে তারা সহযোগিতা করবেন। সমিতির কমিটিতে দলিল লেখক ছাড়া অন্য কারও থাকা উচিত নয়। পাশাপাশি দলিল লেখার নামে অবৈধ লেনদেন এবং সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করা যাবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মো. জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবর রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, গোলাম মাহবুব প্যারিস, বিসিবির পরিচালক আসিফ সিরাজ রব্বানী, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল প্রমুখ।

শেরপুরবগুড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য