Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দিনাজপুরে চাহিদার অর্ধেক বিদ্যুতে অতিষ্ঠ বাসিন্দারা

দিনাজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:১২
দিনাজপুরে চাহিদার অর্ধেক বিদ্যুতে অতিষ্ঠ বাসিন্দারা

ফাইল ছবি

দিনাজপুর সদরের কলেজ মোড়ে বাড়ি আব্দুল আলিমের (৫০)। ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গত সপ্তাহে কিনেছেন চার্জার ফ্যান। বলছেন, গরমের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। আবহাওয়া মেঘলা থাকলে স্বাভাবিক হয় বিদ্যুৎ সরবরাহ, চলে যায় তাপ ফিরলে।

স্থানীয়রা জানালেন, লোডশেডিংয়ে ব্যবসায়ী থেকে শিক্ষার্থী— সব শ্রেণির মানুষ ভুগছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গরম বাড়লে সদর উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে যায়। গত ১৬ থেকে ১৮ জুন উপজেলায় বিদ্যুতের চাহিদা ৬০ মেগাওয়াট হলেও সরবরাহ ছিল ৩৪ মেগাওয়াট।ফলে ওই সময়ে প্রতিদিন উপজেলায় ৫-৬ বার বিদ্যুৎ যায়। লোডশেডিং হয় ৪-৫ ঘণ্টা করেও। 

আরও পড়ুন

দিনাজপুরে তাপপ্রবাহের পর বৃষ্টি, জনজীবনে স্বস্তি

০৪ জুন ২০২৬

কয়েক দিন পরপর লোডশেডিংয়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাইসমিলের মালিকরা। উৎপাদন ব্যাহত হওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।

দিনাজপুরের নেসকো-১-এর নির্বাহী প্রকৌশলী মো. রুবেল হাওলাদার আগামীর সময়কে বলেছেন, ‘জেলা সদরের একটি অংশে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয় নেসকোর মাধ্যমে। গরমে বিদ্যুতের চাহিদা দ্বিগুণ হয়। তাই সরবরাহ না বাড়ায় লোডশেডিং দিতে হয়। গত সপ্তাহে গরম বেশি ছিল। সে সময় চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহের কারণে লোডশেডিং হয়েছে। তবে এ সপ্তাহের শনি থেকে সোমবার পর্যন্ত বৃষ্টি হওয়ায় লোডশেডিং হয়নি।’

তবে পল্লী বিদ্যুতের অধীনে থাকা গ্রামগুলোয় গরম বাড়লে দৈনিক লোডশেডিং হয় ছয়-সাত ঘণ্টার মতো। গরম কম থাকলেও প্রতিদিন দুই-তিন ঘণ্টা লোডশেডিংয়ের কবলে পড়তে হয় বাসিন্দাদের।

আরও পড়ুন

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, বিশ্বকাপ জিতবে স্পেন!

২৪ জুন ২০২৬

বীরগঞ্জ উপজেলার নাগরগঞ্জের বাসিন্দা মো. মিলন ইসলাম অভিযোগ করেন, ‘আবহাওয়া মেঘলা থাকার পরেও প্রতিদিন ছয় ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে স্ত্রী-সন্তান নিয়ে চরম বিপাকে পড়েছি। রাতের বেলা গরমে ঘুম থেকে উঠে বসে থাকতে হয়। পর্যাপ্ত ঘুম না হওয়ায় কাজে ব্যাঘাত ঘটছে।’

পাল্টাপুর ইউনিয়নের আবু বক্করের ক্ষোভ, ‘গত শনিবার সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদুৎ ছিল না। এই সময়ের মধ্যে ৫ মিনিট করে দুবার বিদ্যুৎ এসেছিল। লোডশেডিংয়ের কারণে খুব যন্ত্রণায় আছি। ঠিকমতো কৃষিকাজও করা যাচ্ছে না।’

বীরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. আইয়ুব আলী জানালেন, বিদ্যুতের সরবরাহের তুলনায় চাহিদা বেশি হওয়ায় লোডশেডিং বেড়েছে। তবে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে। বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। 

দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।

লোডশেডিংদিনাজপুরবিদ্যুৎচাহিদাসরবরাহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা