Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দিনাজপুরে তাপপ্রবাহের পর বৃষ্টি, জনজীবনে স্বস্তি

দিনাজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ২১:২৭
দিনাজপুরে তাপপ্রবাহের পর বৃষ্টি, জনজীবনে স্বস্তি

দিনাজপুর শহরে বৃষ্টি— আগামীর সময়

দিনাজপুরে কয়েক দিনের টানা তীব্র গরম, ভ্যাপসা আবহাওয়া ও অস্বস্তিকর তাপপ্রবাহের পর অবশেষে বৃষ্টি নেমেছে। এতে স্বস্তি ফিরেছে জনজীবনে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে জেলার বিভিন্ন এলাকায় বাতাসের সঙ্গে হঠাৎ বৃষ্টি শুরু হলে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে।

দিনাজপুর আবহাওয়া অফিস বলেছে, বৃহস্পতিবার দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস; যা চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা। এর আগের দিন বুধবার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা ৩৮ ডিগ্রি হলেও অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রির সেলসিয়াসের বেশি ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই তীব্র রোদ ও গুমোট গরমে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। কোথাও কোথাও রাস্তাঘাটে হাঁটাচলাও কষ্টসাধ্য হয়ে ওঠে। দীর্ঘদিনের এই তাপপ্রবাহের পর বৃষ্টিকে অধিকাংশ মানুষ স্বস্তিরদায়ক হিসেবে দেখছেন।

শহরের অটোরিকশাচালক মকবুল হোসেন জানালেন, কয়েক দিনের টানা গরমে রাস্তায় অটো চালাতে খুবই কষ্ট হচ্ছে। অতিরিক্ত তাপের কারণে যাত্রীও তেমন মিলছে না। এর মধ্যে বিকালের বৃষ্টিতে আবহাওয়া কিছুটা শীতল হয়েছে। এখন কিছুটা স্বস্তি অনুভব করছি।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানালেন, দিনাজপুরসহ আশপাশের কয়েকটি জেলার ওপর দিয়ে বর্তমানে একটি মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামীকাল ৫ জুন শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে আজ বিকালের বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে।

তিনি আরও জানান, ৬ জুন থেকে এ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এর আগে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও রংপুর বিভাগের দু-একটি স্থানে হালকা বৃষ্টি হতে পারে।

দিনাজপুরবৃষ্টিদাবদাহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    উত্তাল চুয়েট ক্যাম্পাসে ফিরলেন সাবেক ভিসি, স্লোগানে বরণ

    উত্তাল চুয়েট ক্যাম্পাসে ফিরলেন সাবেক ভিসি, স্লোগানে বরণ

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা