Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লাল মাকড়শা ও লোডশেডিংয়ে সংকটে মাধবপুরের চা শিল্প

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:৫৪
লাল মাকড়শা ও লোডশেডিংয়ে সংকটে মাধবপুরের চা শিল্প

ছবি: আগামীর সময়

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন চা বাগানে রেড স্পাইডার বা লাল মাকড়শা পোকার আক্রমণ এবং তীব্র লোডশেডিংয়ে চা শিল্পে সংকট দেখা দিয়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় উদ্বেগ বাড়ছে বাগান মালিক, কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, চলতি মৌসুমে কাঙ্ক্ষিত উৎপাদন না হলে বাগানগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে।

বাংলাদেশীয় চা সংসদের সাম্প্রতিক প্রতিবেদনে সুরমা চা বাগানে রেড স্পাইডার পোকার আক্রমণের তথ্য এসেছে ওঠে। এ পোকা শুষে নেয় চা গাছের কচি পাতার রস। ফলে নতুন পাতাগুলো লালচে-কালো রঙ ধারণ করছে এবং বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক বৃদ্ধি।

চা বাগান সংশ্লিষ্টরা জানান, টানা বৃষ্টির কারণে গত মাসের তুলনায় মে মাসে গজিয়েছে কিছুটা নতুন কুঁড়ি। তবে এ সময় সাধারণত উৎপাদন আরও বেশি হওয়ার কথা থাকলেও এবার কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে শঙ্কা।

তাদের ভাষ্য, উৎপাদন কমে গেলে শ্রমিকদের মজুরি, রেশন, বিদ্যুৎ বিল ও অন্যান্য ব্যয় মেটাতে হিমশিম খেতে হবে বাগান কর্তৃপক্ষকে।

এদিকে দীর্ঘস্থায়ী লোডশেডিং পরিস্থিতিকে আরও করে তুলেছে জটিল। দিনে-রাতে মিলিয়ে মাত্র পাঁচ থেকে ছয় ঘণ্টা পাওয়া যাচ্ছে বিদ্যুৎ। এতে কারখানাগুলোতে সময়মতো চা প্রক্রিয়াজাত করা সম্ভব হচ্ছে না। ফলে প্রতিদিন নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ কাঁচা চা পাতা।

জেলার জগদীশপুর চা বাগানে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ সংকটের কারণে অনেক সময় অলস বসে থাকছেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, আগে কখনো এত দীর্ঘ সময় ধরে লোডশেডিং হয়নি।

দেশের অন্যতম বৃহৎ সুরমা চা বাগানেও দেখা গেছে একই চিত্র। বাগানের বিস্তীর্ণ এলাকায় রেড স্পাইডারের আক্রমণে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বেড়েছে পরিচালন ব্যয়ও।

সুরমা চা বাগানের ম্যানেজার বাবুল কুমার সরকার জানান, আগে এই মৌসুমে প্রচুর চা পাতা সংগ্রহ হতো। এবার উৎপাদন অনেক কমে গেছে। অথচ ২ হাজার ২০০ শ্রমিকের রেশন, মজুরি ও অন্যান্য ব্যয় মিলে প্রতি সপ্তাহে প্রায় ৫০ লাখ টাকা খরচ হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, উৎপাদন খরচ বাড়লেও সে তুলনায় বাড়েনি বাজারদর। এর সঙ্গে রোগবালাই ও বিদ্যুৎ সংকট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। শিল্পটি টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ ও বিশেষ সহায়তার দাবি জানান তিনি।

একই ধরনের সংকট বিরাজ করছে তেলিয়াপাড়া, বৈকুণ্ঠপুর ও নোয়াপাড়া চা বাগানেও।

নোয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক সোহাগ মাহমুদ বলছিলেন, শ্রমিক সংকটসহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে উৎপাদন। তবে গত মাসের তুলনায় এ মাসে কিছুটা বেড়েছে উৎপাদন। পোকার আক্রমণ আরও বাড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।



হবিগঞ্জমাধবপুরচা বাগান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    advertiseadvertise