Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছেড়ে গেছেন স্ত্রী, তবুও ছাড়েননি দল : বিএনপি নেতার আশ্রয় দলীয় অফিসে

নাটোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৯:৪২
ছেড়ে গেছেন স্ত্রী, তবুও ছাড়েননি দল : বিএনপি নেতার আশ্রয় দলীয় অফিসে

বিএনপির নেতা জাহিদুল ইসলাম

৩৬ বছর বয়সী বিএনপি নেতা জাহিদুল ইসলাম। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে মাত্র ১৬ বছর বয়সে নিজেকে জড়ান বিএনপির রাজনীতিতে। এরপর বিএনপির সব কর্মসূচিতে করেন অংশগ্রহণ। দলের দুর্দিনে দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তবুও ছাড়েননি দল। দল না ছাড়ায় দেড় বছর আগে স্ত্রী তালাক দিয়ে চলে গেছেন। একই কারণে আগে প্রথম স্ত্রীও চলে গেছে। নেই নিজের বসতভিটা, এতদিন আত্মীয়-স্বজনের বাড়িতে কেটেছে দিন। কোথাও থাকার জায়গা না হওয়ায় বাধ্য হয়ে ওঠেন বিএনপির দলীয় অফিসে। সেখানে একটি চৌকিতে বিছানা পেতে থাকছেন বিএনপির এ নেতা।

বর্তমানে দলের সুদিন এলেও অন্যদের মতো নিজের ভাগ্যের উন্নয়ন করেননি তিনি। নিজের দলীয় পদ থাকলে তা ব্যবহার করে অবৈধ পথে করেননি অর্থ উপার্জন। সাধারণ মানুষের মতো করেছেন জীবন-যাপন। দলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এক অনন্য উদাহরণ জাহিদুল ইসলামের।

জাহিদুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি বাঁশিলা গ্রামের আক্কাস আলী ছেলে।

সরেজমিনে গিয়ে দেখা গেল, টিন দিয়ে নির্মাণ বাঁশিলা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ের ভেতরে চৌকি পেতে আশ্রয় নিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল ইসলাম। মাথার নিচে বালিশ পেতে সুয়ে বিশ্রাম নিচ্ছেন। খাওয়া, ঘুম সব এখানেই।

উপজেলার বাঁশিলা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম খান সিরাজ জানান, একজন দলপ্রেমী মানুষ। সে খুবই অসহায়। রাজনীতি করার কারণে ছেড়ে গেছেন স্ত্রী। তবুও দল ছাড়েননি। এমন ত্যাগী মহৎ নেতা পাওয়া দলের জন্য সৌভাগ্য।

বিএনপির নেতা জাহিদুল ইসলাম জানান, বছরের পর বছর আমি অন্যের বাড়িতে আশ্রয় থেকেছি। আর কতদিন, আর কত বছর থাকা যায়। বিএনপির রাজনীতি করার কারণে আমার স্ত্রী ছেড়ে চলে গেছেন, দিয়েছেন তালাক। তবুও রাজনৈতিক কোনো অভিভাবক খোঁজ নেননি। কেউ কথা দিয়েও কথা রাখেননি।

তিনি আরও বললেন, কিশোর বয়সে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে আসা। স্বৈরাচার আওয়ামী লীগের সময় অনেক জুলুম-নির্যাতন সহ্য করেছি। বিএনপি করায় কতবার আমার ওপর হামলা হয়েছে তার হিসাব নেই। নিজের মাথা  গোঁজার ঠাঁইটুকুও নেই। তাই বাধ্য হয়ে দলীয় অফিসে থাকছি। এ অফিস আমার থাকার ঘর।

বিএনপিনেতানাটোর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার