Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অবরোধ উঠল, ৪ ঘণ্টা পর খুলল ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেলপথ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৮
শেয়ার করুন:
অবরোধ উঠল, ৪ ঘণ্টা পর খুলল ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেলপথ

চার ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। ছবি: আগামীর সময়

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধের চার ঘণ্টা পর কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ রবিবার বেলা ১১টার দিকে তারা অবরোধ তুলে নেন।

তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আবারও অবরোধ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ জানিয়েছেন, আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধিকে নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করা হবে। জেলা প্রশাসকের কার্যালয়ে ওই বৈঠকে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলও উপস্থিত থাকবেন। সেখানেই বিষয়টির সমাধানের চেষ্টা করা হবে।

বাসুদেব ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে আবারও অবরোধ কর্মসূচি দেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম জানালেন, বিএনপি নেতাদের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি স্থগিত করেছেন।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে সকাল ৭টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

আজ সকালে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের নির্ধারিত সময়ে যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

০৮ নভেম্বর ২০২৬

স্থানীয়রা জানিয়েছেন, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম, কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল নিয়ে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়। ইউনিয়নটি আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এ বিষয়ে ৪ জুন গেজেট প্রকাশিত হয়। শুরু থেকেই বাসুদেব ইউনিয়নবাসী এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছেন। তবে তাদের দাবি পূরণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা বরিশল ইউনিয়নকে কেন্দ্র করে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব সামনে আসে। প্রস্তাবিত উপজেলার নামও বরিশল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তার আবেদনের ভিত্তিতে সম্প্রতি সম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

ব্রাহ্মণবাড়িয়াসড়ক-রেলপথ অবরোধকর্মসূচি স্থগিত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    ওই দেখা যায় এভারেস্ট

    ওই দেখা যায় এভারেস্ট