ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধের চার ঘণ্টা পর কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ রবিবার বেলা ১১টার দিকে তারা অবরোধ তুলে নেন। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আবারও অবরোধ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ জানিয়েছেন, আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধিকে নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করা হবে। জেলা প্রশাসকের কার্যালয়ে ওই বৈঠকে স...