Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৩:০৫
সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

হাসপাতালে আহত সাংবাদিক মো. আকাশ মাহমুদ। সংগৃহীত ছবি

রাজবাড়ীর পাংশায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। এ সময় আহত হয়েছেন আরও ৯ জন। ইজিবাইক ও অটোরিকশাচালকদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মৈশালা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের নাম মো. আকাশ মাহমুদ। তিনি কালের কণ্ঠের রাজবাড়ী জেলার মাল্টিমিডিয়া রিপোর্টার এবং এনপিবির জেলা প্রতিনিধি।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মৈশালা-লাঙ্গলবাধ সড়কে অটোরিকশাচালকদের একটি সংঘবদ্ধ চক্র যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায়, নির্ধারিত রুটে একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং প্রতিবাদকারীদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছে। এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।


আরও পড়ুন

বক্স অফিসে বিজয়ের শেষ সিনেমার রাজত্ব

২৬ জুলাই ২০২৬



স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে চালকদের দুর্ব্যবহারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। এ ঘটনার প্রতিবাদ ও সমাধানের দাবিতে শনিবার কয়েকজন ছাত্রপ্রতিনিধি মৈশালা বাসস্ট্যান্ডে চালকদের সঙ্গে কথা বলতে গেলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। 

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আকাশ মাহমুদ বলেছেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে চালকদের আলোচনার বিষয়টি কাভার করতে গিয়ে আমি ভিডিও ধারণ করছিলাম। তখন কয়েকজন চালক আমার ওপর হামলা চালান। তারা আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলেন এবং আমাকে লাঠি দিয়ে মারধর করেন। পরে দৌড়ে প্রাণে রক্ষা পাই।’

আহত ছাত্রপ্রতিনিধি সাগর শিকদার মন্তব্য করেন, মৈশালা-লাঙ্গলবাধ সড়কে অটোরিকশা চালকদের একটি সিন্ডিকেট রয়েছে। তারা দীর্ঘদিন ধরে যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করছেন। এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় কথা বলতে গেলে তারা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলামের ভাষ্য, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আহত সাংবাদিক স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


হামলাসাংবাদিকের ওপর হামলারাজবাড়ী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    বেশি দামের আশায় মজুত, পচে গেল ৩০ হাজার মণ আলু

    বেশি দামের আশায় মজুত, পচে গেল ৩০ হাজার মণ আলু

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম