রাজবাড়ীর পাংশায়
কোটি টাকা ব্যয়ে নির্মিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির দুয়ার খুলছে না ১০ বছরেও।
তিনতলা ভবন, ১০ শয্যা, অপারেশন থিয়েটার, আলট্রাসনোগ্রাম
কক্ষ ও আবাসিক কোয়ার্টার সবই আছে। নেই শুধু প্রয়োজনীয় জনবল। ফলে ২৪ ঘণ্টা সেবা
দেওয়ার কথা থাকলেও কেন্দ্রটি চলছে সপ্তাহে মাত্র এক দিন। পড়ে থেকে নষ্ট হচ্ছে
সরকারি সম্পদ, জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন পাংশা
ও পাশের কুষ্টিয়ার খোকসার প্রত্যন্ত এলাকার মা ও শিশুরা।
পাংশা উপজেলার
কলিমহর ইউনিয়নের এই কেন্দ্রটি উদ্বোধন করা হয় ২০১৭ সালের ২০ নভেম্বর। আশপাশের...