Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চিকিৎসার খোঁজে ক্লিনিকে আহত হনুমান, মাথা নিচু করে বসে ছিল বেঞ্চে

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৯:২০
চিকিৎসার খোঁজে ক্লিনিকে আহত হনুমান, মাথা নিচু করে বসে ছিল বেঞ্চে

মাথা নিচু করে বেঞ্চে বসে আছে আহত হনুমান— সংগৃহীত ছবি

রাজবাড়ীর পাংশায় চিকিৎসার আশায় একটি বেসরকারি ক্লিনিকে হাজির হয়েছে আহত হনুমান। ঘটনাটি দেখে বিস্মিত রোগী, স্বজন ও ক্লিনিকের কর্মীরা।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা পৌর শহরের হামিদা মেডিকেল সেন্টারে এসে সাধারণ রোগীদের জন্য রাখা বেঞ্চে মাথা নিচু করে বসে ছিল হনুমানটি।

অসুস্থতার কারণে কখনো বেঞ্চে বসে, আবার কখনো শুয়ে পড়তে দেখা যায় তাকে। এ সময় উপস্থিত অনেকে মোবাইল ফোনে ছবি তোলেন, কেউ কেউ কলা খেতে দেন।

স্থানীয় বাসিন্দা মো. মোস্তফা কামাল জানান, প্রাণিসম্পদ অধিদপ্তর ও বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলেও দীর্ঘ সময় কোনো সাড়া পাওয়া যায়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুন

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

১৬ জুন ২০২৬

হামিদা মেডিকেল সেন্টারের মালিক আরিফুল ইসলাম বলেছেন, ‘দুই দিন আগেও হনুমানটি ক্লিনিকে এসেছিল। তখন হাত তুলে কাঁধের আঘাতের স্থান দেখিয়েছিল, যেখানে আগে সেলাই দেওয়া ছিল।’


তার ভাষ্য, ‘পাংশার বাহাদুরপুর এলাকায় এক তাল বিক্রেতার হামলায় প্রাণীটি আহত হয়েছিল। মঙ্গলবার সকালেও একবার ক্লিনিকে এসে কিছুক্ষণ অবস্থান করে চলে যায়, পরে আবার ফিরে আসে।’

তিনি আরও জানান, ক্লিনিকে প্রাণিচিকিৎসার ব্যবস্থা না থাকায় সরাসরি চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা বন কর্মকর্তা মো. আজিজুল হক বলেছেন, ‘আগের সেলাইয়ের স্থানে সংক্রমণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হনুমানটিকে জেলা শহরে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে তাকে ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়েছে।’

পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস জানান, প্রায় এক সপ্তাহ আগে ধারালো অস্ত্রের আঘাতে আহত হনুমানটিকে বন বিভাগ উদ্ধার করে নিয়ে এলে চিকিৎসা ও সেলাই করা হয়। পরে তাকে অবমুক্ত করা হয়েছিল। কিন্তু ক্ষতস্থানে সংক্রমণ দেখা দেওয়ায় সে আবার মানুষের কাছে চলে আসে। খবর পেয়ে ভেটেরিনারি সার্জন ঘটনাস্থলে গিয়ে চিকিৎসা দিয়েছেন।

চিকিৎসাহনুমানরাজবাড়ী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    বেশি দামের আশায় মজুত, পচে গেল ৩০ হাজার মণ আলু

    বেশি দামের আশায় মজুত, পচে গেল ৩০ হাজার মণ আলু