Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সুন্দরবনে দুই বছরে পাওয়া যায়নি কোনো বাঘের মৃত্যুর খবর

মহিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:৫৪
সুন্দরবনে দুই বছরে পাওয়া যায়নি কোনো বাঘের মৃত্যুর খবর

ফাইল ছবি

গত আড়াই দশকে লোকালয়ে ঢুকে মানুষের হাতে, পাচারকারী ও চোরা শিকারিদের হাতে কিংবা প্রাকৃতিক কারণে ৯১টি বাঘের মৃত্যু হয়েছে। তবে ২০২৪ সালের পর থেকে একটি বাঘও হত্যা বা মৃত্যুর খবর পাওয়া যায়নি সুন্দরবনে।

তবে চলতি বছরের ৩ জানুয়ারি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শরকির খাল এলাকায় শিকারিদের পেতে রাখা ছিটকা ফাঁদে আটকা পড়েছিল একটি বাঘিনী। পরে বন বিভাগ বাঘটি উদ্ধারের পর ছয় মাস চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলে। সেই বাঘিনীটি ১২ জুলাই অবমুক্ত করা হয় সুন্দরবনে। বাঘিনীর চলাচল পর্যবেক্ষণে বনের ৮ কিলোমিটার এলাকায় বসানো হয় স্বয়ংক্রিয় ২০টি ট্র্যাপ-ক্যামেরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০১ সাল থেকে আড়াই দশকে পূর্ব সুন্দরবনে ৩০টিসহ মোট ৯১টি বাঘের মৃত্যুর রেকর্ড রয়েছে বন বিভাগের কাছে। এর মধ্যে পাচারকারী ও চোরা শিকারিদের হাতে ২৬টি, গ্রামবাসীর পিটুনিতে ১৪টি, বনদস্যুদের হাতে ১৮টি, বার্ধক্যজনিত কারণে ২১টি এবং প্রাকৃতিক দুর্যোগে তিনটি বাঘের মৃত্যু হয়েছে। ধারণা করা হয়, এর বাইরেও হত্যার শিকার হয়েছে আরও বাঘ। অন্যদিকে বাঘের অক্রমণে প্রাণ হারিয়েছে ৪২৫ জন এবং আহত হয়েছেন ৯৫ জন।

জানা গেছে, আইনের প্রয়োগ, আধুনিক প্রযুক্তির মাধ্যমে টহল ও নজরদারি বৃদ্ধি, বনজীবীদের সচেতনতা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের ফলে সম্প্রতি কমেছে মানুষ-বাঘের দ্বন্দ্ব-সংঘাত।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সুন্দরবনের বাঘ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বন বিভাগ এ ব্যাপারে কঠোর অবস্থানে। স্মার্ট প্যাট্রলিং, ড্রোনের ব্যবহার এবং ফুট পেট্রলিংয়ের মাধ্যমে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে ২০২৪ সালের পর থেকে এখন পর্যন্ত একটি বাঘের মৃত্যুর ঘটনা ঘটেনি। বাঘ সুরক্ষায় লোকালয়-সংলগ্ন এলাকায় ৭৫ কিলোমিটার জুড়ে বেড়া নির্মাণ, সুপেয় পানির পুকুর খনন, আশ্রয়ের জন্য টিলা নির্মাণ, ভরাট হওয়া ভোলা নদী খননসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

বাঘ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. এম এ আজিজ বললেন, ‘বাঘ রক্ষা করতে হলে আগে হরিণ শিকার বন্ধ করতে হবে। কারণ বাঘের প্রধানত খাদ্য হরিণ। খাদ্যশৃঙ্খল ভেঙে পড়লে বাঘের টিকে থাকা মুশকিল। তাই চোরাশিকারিদের দমন জরুরি।’

বাঘসুন্দরবন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ