Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

৪০০ মায়ের জন্য ভালোবাসা

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:১৬
৪০০ মায়ের জন্য ভালোবাসা

যশোর শহরের রেলগেট এলাকার ছোট্ট ঘরে বসে আজমেরী বেগম, ঈদের বাজারের হিসাব মেলান না বহু বছর। স্বামী আকবার হোসেন মারা যাওয়ার পর সংসারের দায়, অভাব আর নিঃসঙ্গতা— সব টেনে নিয়েছেন একাই। বয়স এখন সত্তর পেরিয়েছে। শরীর ক্লান্ত, কিন্তু চোখে এখনো বেঁচে থাকার একরাশ আকুতি।

একই গল্প যেন খড়কীর রহিমা বেগমেরও। স্বামী হারানোর পর দীর্ঘ সময় কেটেছে একাকিত্ব। জীবনের শেষ প্রান্তে এসে তাদের সবচেয়ে বড় ভয় ছিল— অপ্রয়োজনীয় হয়ে পড়া। কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন জয়তী সোসাইটি সেই ভয়টাকেই বদলে দিতে চাইছে অন্য এক অনুভূতিতে-আপনত্বে।

ঈদুল আজহা সামনে রেখে গতকাল শুক্রবার সংগঠনটির মিলনায়তনে জড়ো হয়েছিলেন অন্তত ৪০০ প্রবীণ নারী। কারও হাতে ছিল লাঠি, কেউ এসেছেন মেয়ের কাঁধে ভর দিয়ে। কিন্তু সবার চোখেই ছিল এক ধরনের অপেক্ষা— কেউ যে এখনো তাদের কথা ভাবে, সেই অনুভূতির অপেক্ষা।

ঈদ উপহার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, চিনি ও সেমাইসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। ছোট এ সহায়তাই অনেকের কাছে হয়ে ওঠে উৎসবের সবচেয়ে বড় আনন্দ।

২০০২ সালে নারীর অধিকার নিয়ে কাজ শুরু করে সংগঠনটি। ২০০৮ সালে চালু করে ‘ষাটোর্ধ্ব নারীসেবা কর্মসূচি’। শুরুতে ১১৩ জন নারীকে নিয়ে শুরু হলেও এখন এ কর্মসূচির আওতায় রয়েছেন ৪০০ প্রবীণ মা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি ঘোষণা দেন, ঈদের পর জুনের প্রথম সপ্তাহে প্রবীণ নারীদের জন্য আয়োজন করা হবে বিশেষ মেডিকেল ক্যাম্প। সেখানে বিনামূল্যে চোখের অপারেশন, প্রয়োজনীয় সার্জারি ও দেওয়া হবে ওষুধ।

যশোররেলগেটভালোবাসাএকাকিত্বসারাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে