যশোর শহরের রেলগেট এলাকার ছোট্ট ঘরে বসে আজমেরী বেগম, ঈদের বাজারের হিসাব মেলান না বহু বছর। স্বামী আকবার হোসেন মারা যাওয়ার পর সংসারের দায়, অভাব আর নিঃসঙ্গতা— সব টেনে নিয়েছেন একাই। বয়স এখন সত্তর পেরিয়েছে। শরীর ক্লান্ত, কিন্তু চোখে এখনো বেঁচে থাকার একরাশ আকুতি।
একই গল্প যেন খড়কীর রহিমা বেগমেরও। স্বামী হ...