Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মৃত্যু

ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০২:৩৫
ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের

একমাত্র বেঁচে থাকা সন্তানকে আগলে রেখেছেন শোকাহত বাবা। ছবি: সংগৃহীত

নরসিংদী শহরের রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে মা ও ছেলের। ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে বুধবার সন্ধ্যায় ঘটেছে এ দুর্ঘটনা। এতে নিহত হন ১৮ মাসের শিশু সাফওয়ান ওরফে হাসেন এবং তার মা সাথী বেগম।

নিহত সাথী বেগম (২৭) নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর এলাকার সুজন মিয়ার স্ত্রী। তাদের দুই সন্তানের মধ্যে সাফওয়ান সবার ছোট। স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, দিনমজুর হিসেবে ইজিবাইক চালানো ও রাজমিস্ত্রির সহকারীর কাজ করে জীবিকা নির্বাহ করতেন সুজন মিয়া।

স্বজনদের ভাষ্য, বুধবার বিকেলে ঈদুল আজহা উপলক্ষে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে নরসিংদী শহরে কেনাকাটা করতে যান সুজন মিয়া। শিশুদের জন্য নতুন জামা-কাপড় কেনার পর বাড়ি ফিরছিলেন তারা। পথে রেলস্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও ছেলের।

কান্নাজড়িত কণ্ঠে সুজন মিয়া বলেছেন, ‘চোখের সামনে আমার অবুঝ শিশু সন্তানসহ স্ত্রীকে হারিয়েছি। আগামীকাল ঈদে আমি কী নিয়ে থাকবো। ট্রেন আসছে দেখতে পেয়ে তাকে আটকানোর জন্য ডাক-চিৎকারসহ চেষ্টা করেও কোনো লাভ হয়নি।’

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানিয়েছেন, দুর্ঘটনার পর স্ত্রী ও সন্তানকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান সুজন মিয়া। সেখানে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

তিনি বলেছেন, প্ল্যাটফর্মের এক নম্বর স্টেশনে দাঁড়িয়ে ছিল একটি ট্রেন। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস দ্রুতগতিতে স্টেশন অতিক্রম করছিল। ওই পরিবার রেললাইনের ওপর চলে আসায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তারা এবং মারা যায় ঘটনাস্থলেই।

পরিবারের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে পরবর্তী আইনি ব্যবস্থা, যোগ করেন ফাঁড়ির উপপরিচালক।

পরিবার সূত্রে জানা গেছে, সুজন মিয়ার ৯ বছরের একটি কন্যা সন্তান রয়েছে, যে এ দুর্ঘটনা থেকে বেঁচে যায়। ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নরসিংদীদুর্ঘটনায় মৃত্যুট্রেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প