স্ত্রীকে কুপিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর

গ্রেপ্তার স্বামী নুরুল ইসলাম (৫৫)। ছবি: সংগৃহীত
নাটোরের বড়াইগ্রামে স্ত্রী রওশন আরাকে (৪২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখমের পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন তার স্বামী নুরুল ইসলাম (৫৫)। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার জলন্দা গ্রামে ঘটেএ ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে শুক্রবার সকালে নুরুল ইসলামের সঙ্গে তার ছেলের প্রথম স্ত্রীর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে নুরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছেলের বউকে কোপাতে গেলে তার স্ত্রী রওশন আরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে নুরুল ইসলাম নিজের স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেন।
পরে নুরুল ইসলাম বড়াইগ্রাম থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। স্থানীয়রা গুরুতর আহত রওশন আরাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আগামীর সময়কে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার বাদী আহত নারীর ভাই জরিফ উদ্দিন। আদালতের মাধ্যমে নুরুল ইসলামকে জেলহাজতে পাঠানো হয়েছে।




