Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলা, আসামি গ্রেপ্তার

কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৩:৪৮
কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলা, আসামি গ্রেপ্তার

দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় করা মামলায় প্রধান আসামি মো. শাওনকে (২৮) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সংগৃহীত ছবি

কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মো. শাওন (২৮) নামের যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ওসি মো. শামসুল আলম শাহ।গ্রেপ্তার শাওনের বাড়ি একই উপজেলার শ্রীমন্তপুর গ্রামে।  

হামলার শিকার সাংবাদিকরা হলেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা ব্যুরো রিপোর্টার ও একই সাংবাদিক ফোরামের তথ্যপ্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক আবদুল্লাহ আল মারুফ।

আরও পড়ুন

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরানো হবে ছয় শতাধিক

২৪ আগস্ট ২০২৬


সাংবাদিক তানভীর জানান, গতকাল বুধবার দুপুরে সংবাদ সংগ্রহের কাজে প্রাইভেট কারে শহর থেকে লালমাই যাচ্ছিলেন তিনি ও মারুফ। পদুয়ার বাজার বিশ্বরোড মোড়ে যানজট দেখে উত্তর রামপুর বিদ্যুৎ অফিসের সামনের সড়ক দিয়ে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে উঠতে চাইছিলেন তারা।

ওই সড়কের ওপর স্থানীয়দের তৈরি করা লোহার ব্যারিকেডের মধ্যে কয়েকটি গাড়ি আটকা পড়লে যানজট দেখা দেয়। ‘যানজটের কারণ বুঝতে সামনে এগিয়ে যাই। লোহার ব্যারিকেডটি উপরের দিকে তুলে ধরে একটি একটি করে গাড়ি চলে যেতে সহযোগিতা করি। হঠাৎ করেই স্থানীয় শাওন নামের এক যুবক এসে আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।’

তানভীরের অভিযোগ, শাওন ওই লোহার ব্যারিকেড রাস্তা থেকে সরাতে রাজি হননি। এ নিয়েই তর্ক হয়। একপর্যায়ে তার ও মারুফের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করেন ওই যুবক ও তার সঙ্গে থাকা কয়েকজন। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে থানা পুলিশকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তানভীর।

ওসি শামসুল বললেন, এ ঘটনায় বুধবার বিকালে সদর দক্ষিণ থানায় শাওনসহ দুইজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন সাংবাদিক মারুফ। শাওনকে সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।  

সাংবাদিকের ওপর হামলাকুমিল্লাগ্রেপ্তারআসামি
    শেয়ার করুন:
    Advertisement
    সন্তানদের সম্পত্তি লিখে দিলেও ভোগদখলে থাকবেন মা-বাবা

    সন্তানদের সম্পত্তি লিখে দিলেও ভোগদখলে থাকবেন মা-বাবা

    ২৬ আগস্ট ২০২৬, ১৭:২১

    রাজধানীর রাতের রাস্তা যেন পথচারীদের মৃত্যুফাঁদ

    রাজধানীর রাতের রাস্তা যেন পথচারীদের মৃত্যুফাঁদ

    ২৬ আগস্ট ২০২৬, ১৮:১৪

    হরমুজে নৌ-চলাচল চালু নিয়ে ইরান-ওমানের সমঝোতা

    হরমুজে নৌ-চলাচল চালু নিয়ে ইরান-ওমানের সমঝোতা

    ২৬ আগস্ট ২০২৬, ১৮:১৬

    ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, বিভ্রান্ত ভক্তরা

    ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, বিভ্রান্ত ভক্তরা

    ২৬ আগস্ট ২০২৬, ১৮:৪৩

    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৫

    পুলিশের সঙ্গে গোলাগুলি, ডেভিড ইমনের ‘সেকেন্ড ইন কমান্ড’ গ্রেপ্তার

    পুলিশের সঙ্গে গোলাগুলি, ডেভিড ইমনের ‘সেকেন্ড ইন কমান্ড’ গ্রেপ্তার

    ২৬ আগস্ট ২০২৬, ২৩:০৩

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩১

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩

    ২৭ আগস্ট ২০২৬, ০১:২৪

    পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    ২৭ আগস্ট ২০২৬, ০৩:০০

    নেপালের ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৯৫

    নেপালের ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৯৫

    ২৬ আগস্ট ২০২৬, ২২:৪৪

    রাবিতে আসনে বসা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

    রাবিতে আসনে বসা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

    ২৭ আগস্ট ২০২৬, ০২:২৮

    জ্বালানি নিরাপত্তায় পারমাণবিক শক্তির ওপর গুরুত্ব বিজ্ঞানমন্ত্রীর

    জ্বালানি নিরাপত্তায় পারমাণবিক শক্তির ওপর গুরুত্ব বিজ্ঞানমন্ত্রীর

    ২৬ আগস্ট ২০২৬, ২৩:৩৫

    রংপুরে চার খুন: মরদেহ পড়ে থাকা ছাদে আলামত নষ্টের অভিযোগ

    রংপুরে চার খুন: মরদেহ পড়ে থাকা ছাদে আলামত নষ্টের অভিযোগ

    ২৭ আগস্ট ২০২৬, ০০:৫০

    এখনো নিখোঁজ ৫৭৯, নেপালে আকস্মিক এই বন্যার কারণ কী

    এখনো নিখোঁজ ৫৭৯, নেপালে আকস্মিক এই বন্যার কারণ কী

    ২৬ আগস্ট ২০২৬, ২২:৩২

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৩

    advertiseadvertise