Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তরমুজ চাষে নুরুজ্জামানের খরচ ৩০ হাজার টাকা, লাভ ২ লাখ

এস এম রফিকুল আলম অভয়নগর (যশোর)
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৫
শেয়ার করুন:
তরমুজ চাষে নুরুজ্জামানের খরচ ৩০ হাজার টাকা, লাভ ২ লাখ

ছবি: আগামীর সময়

মাছের ঘেরের পাড়ে সারি সারি তরমুজগাছ। সবুজ পাতার আড়ালে ঝুলছে বিভিন্ন আকারের তরমুজ। প্রচলিত মৌসুমের বাইরে মালচিং পদ্ধতিতে এসব তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন যশোরের অভয়নগর উপজেলার কৃষক মো. নুরুজ্জামান গাজী। ৫৫ শতক জমিতে তরমুজ চাষে তার খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। সব খরচ বাদ দিয়ে এবার তার লাভ হয়েছে প্রায় ২ লাখ টাকা। তার এ সাফল্য দেখে আশপাশের কৃষকদের মধ্যেও অসময়ে তরমুজ চাষের আগ্রহ বাড়ছে।

উপজেলার চলিশিয়া ইউনিয়নের সাভারপাড়া গ্রামের বাসিন্দা নুরুজ্জামান। তার মাছের ঘেরটি ভুলাপাতা বিলে। দুই বছর ধরে মাছ চাষের পাশাপাশি ঘেরের পাড় ও আশপাশের জমিতে বিভিন্ন ধরনের ফসল আবাদ করছেন তিনি। গত বছরও ঘেরের পাড়ে অসময়ে তরমুজ চাষ করে ভালো ফলন পেয়েছিলেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও একই পদ্ধতিতে চাষ করেছেন তিনি।

নুরুজ্জামান গাজীর ভাষায়, জমি লিজসহ ৫৫ শতকে তরমুজ চাষে তার খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। ক্ষেতে প্রায় দুই হাজার তরমুজ ধরেছিল। প্রতিটি ৮০-১২০ টাকায় বিক্রি করেছেন। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় প্রত্যাশিত ফলন পাননি। এরপরও সব খরচ বাদ দিয়ে প্রায় ২ লাখ টাকা লাভ হয়েছে।

‘আগে মনে করতাম, তরমুজ শুধু নির্দিষ্ট মৌসুমেই চাষ করা যায়। এখন বুঝেছি, আধুনিক প্রযুক্তি ও পরিশ্রম থাকলে অসময়েও তরমুজ চাষ করে ভালো আয় করা সম্ভব’— বললেন তিনি।

নুরুজ্জামানের সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন আশপাশের কৃষকরাও। তরমুজচাষি আবদুর রউফ সরদার, আবদুল্লাহ, আল আমিন ও সাজিদ হোসেন জানালেন, মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে তুলনামূলক কম খরচে ভালো লাভের সুযোগ রয়েছে। বিশেষ করে মাছের ঘেরের পাড়ের অব্যবহৃত জমি এ কাজে লাগানো যাচ্ছে। এতে একই জমিতে মাছ চাষের পাশাপাশি ফসল উৎপাদন করেও বাড়তি আয় করা সম্ভব।

কৃষি বিভাগের তথ্য বলছে, এবার অভয়নগর উপজেলায় শতাধিক কৃষক মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করেছেন। তাদের অধিকাংশই লাভবান হয়েছেন।

চলিশিয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সোহেল খান বললেন, ‘নুরুজ্জামান শুধু তরমুজ চাষেই নন, বিভিন্ন ধরনের ফসল উৎপাদনেও সফল। তার খামারটি অনেকটা মডেল খামারের মতো। তাকে দেখে অন্য কৃষকরাও আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত হচ্ছেন। কৃষি বিভাগ থেকে তাকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।’

অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. লাভলী খাতুনের মতে, অসময়ে তরমুজ চাষ কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। সাধারণত তরমুজ গ্রীষ্মকালীন ফসল হলেও আধুনিক মালচিং প্রযুক্তি ব্যবহার করে অন্য সময়েও এর উৎপাদন সম্ভব। এ পদ্ধতিতে ফলনের পাশাপাশি রোগবালাইয়ের প্রকোপও তুলনামূলক কম থাকে। মাছের ঘেরের পাড়ে তরমুজসহ বিভিন্ন সবজি চাষ করে কৃষকরা বাড়তি আয় করতে পারেন।

অভয়নগরযশোরতরমুজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার