Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টুঙ্গিপাড়া

সরকারি জমির মাটি বিক্রি করছেন বিএনপি নেতা

টুঙ্গীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৯:৫১
সরকারি জমির মাটি বিক্রি করছেন বিএনপি নেতা

ছবি: আগামীর সময়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আড়জুড়ি মৌজায় সরকারি খাসজমি থেকে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে পাটগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমরুল শেখের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, কয়েক দিন ধরে চলা এই মাটি উত্তোলনের ফলে পাশের এলজিইডির কার্পেটিং সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে জনসাধারণের চলাচলেও দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, গত চার থেকে পাঁচ দিন ধরে মধুমতি নদীসংলগ্ন সরকারি খাসজমি থেকে অবাধে মাটি কেটে বিভিন্নস্থানে বিক্রি করা হচ্ছে। মাটি বহনকারী ভারী যানবাহনের চলাচলে রামচন্দ্রপুর ৮ নম্বর ওয়ার্ডের এলজিইডির কার্পেটিং সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে অভিযোগ তাদের।

ঘটনাস্থলে থাকা ভেকুচালক হেলাল সাংবাদিকদের বললেন, আমার গাড়ি চুক্তি করে নিয়ে এসেছেন ইমরুল। আমরা রাস্তার পাশ থেকে যে মাটি কাটছি, পরে আবার ভরাট করে দেব।


আরও পড়ুন

হৃদপিণ্ডে ছিদ্র, ৫ লাখ টাকা হলেই বেঁচে যাবে ছোট্ট হযরত আলী

৩০ জুলাই ২০২৬

সড়কের ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি জানালেন, রাস্তার কিছু ক্ষতি হচ্ছে, তবে এ বিষয়ে আমাদের কিছু করার নেই।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি খাসজমি থেকে অবৈধভাবে মাটি কাটার পাশাপাশি ভারী যন্ত্রপাতি ও ট্রাক চলাচলের কারণে সরকারি সড়কেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। এতে সরকারের অর্থের অপচয় হচ্ছে এবং সাধারণ মানুষকেও ভোগান্তি পোহাতে হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না বলেও দাবি করেন তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমরুল শেখ বললেন, হ্যাঁ, মাটি আমি কাটাচ্ছি। আমি এখন ব্যস্ত আছি, পরে আপনাদের সঙ্গে কথা বলব।

টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বললেন, বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন শেখের ভাষ্য, ইমরুল পাটগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সরকারি খাসজমি থেকে মাটি কাটার বিষয়টি আমি জানতাম না। আপনাদের কাছ থেকেই জানতে পারলাম। বিষয়টি তার সঙ্গে কথা বলে খোঁজ নেওয়া হবে।

এদিকে, স্থানীয়রা অবিলম্বে সরকারি খাসজমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ, ক্ষতিগ্রস্ত সরকারি সড়ক দ্রুত সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

টুঙ্গিপাড়াসরকারি জমিবিএনপি নেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে