Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নারায়ণগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় প্রাণ গেল মসজিদের ইমামের

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০২
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় প্রাণ গেল মসজিদের ইমামের

নিহত মাওলানা আকরাম হোসেন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বালুবাহী ট্রাকচাপায় এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিনসহ তিনজন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার ভূঁইঘর ওভারপাসের পূর্ব পাশে মাছবাজারের সামনে সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমামের নাম মাওলানা আকরাম হোসেন। কুমিল্লার হোমনা উপজেলার দরিচর গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার আমিন আবাসিক এলাকায় বসবাস করতেন।

আহতরা হলেন, একই মসজিদের মুয়াজ্জিন মো. আবু হানিফ (৫৪) এবং দুই পথচারী রেদোয়ান খন্দকার (২০) ও সায়েম (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে সাইনবোর্ড থেকে ভূঁইঘরের দিকে আসা একটি পুরোনো খালি বালুবাহী ট্রাক বেপরোয়া গতিতে সার্ভিস লেনে ঢুকে পড়ে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী, দোকানপাট ও দুটি ভ্যানগাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মাওলানা আকরাম হোসেন। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠান।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার নৈশকালীন টহল পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা ট্রাকের চাকার নিচ থেকে মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেকারের সাহায্যে জব্দ করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সড়ক দুর্ঘটনানিহতনারায়ণগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত