Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ২০:১৪
গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

ছবি: আগামীর সময়

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। এ সময় একটি ওয়ার্ড বিএনপি কার্যালয় ও কয়েকটি বসতঘরে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার দুপুরে উপজেলার চর বলাকী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মুসা (৭০), সুমন (৩৫) ও জিকু (২৮)। তাদের মধ্যে গুরুতর আহত সুমন ও জিকুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, গত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থক হোসেন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একে সুমন এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থক উপজেলা যুবদলের সদস্য আনোয়ার প্রধানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

সোমবার দুপুরে স্থানীয় ঈদগাহ-সংলগ্ন সড়কে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে স্থানীয় বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ের টিনের বেড়া, কয়েকটি প্লাস্টিকের চেয়ার এবং পাশের ৭ থেকে ৮টি বসতঘরে ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।

হোসেন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একে সুমনের দাবি, আনোয়ার প্রধানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে নিজেদের ঘরবাড়ি ও দলীয় কার্যালয়ে ভাঙচুর করে তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। তার ভাষ্য, জাতীয় সংসদ নির্বাচনে ভিন্ন প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার পর থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন দাবি করেন, স্থানীয় যুবলীগ নেতা নাজমুল ইসলাম ও একে সুমনের নেতৃত্বে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। হামলায় তাদের পার্টি অফিস, তার বসতঘর এবং আরও কয়েকটি পরিবারের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ জানালেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পক্ষের মধ্যে আগে থেকেই গোষ্ঠীকেন্দ্রিক বিরোধ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগেও গত বছরের ৫ এপ্রিল ও ২৪ সেপ্টেম্বর একই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওইসব ঘটনায় অন্তত ১৯ জন আহত হন এবং বহু বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে।


আধিপত্য বিস্তারআহতগজারিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে