গজারিয়ায় ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সংগৃহীত ছবি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পৃথক অভিযানে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫২টি ইয়াবা জব্দ করা হয়।
গজারিয়া পুলিশ তদন্তকেন্দ্রের ওসি আবু আবদুল্লা জানালেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে গজারিয়া ইউনিয়নের দক্ষিণ ফুলদী এলাকা থেকে ৫২টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন শাহাদাত হোসেন (৩৯), মাহিন (২৪) ও মেহেদী হাসান রনি (২৫)। তারা সবাই দক্ষিণ ফুলদী এলাকার বাসিন্দা। অপরদিকে, হোসেন্দী ইউনিয়নের গোয়ালগাঁও এলাকা থেকে ১০০টি ইয়াবাসহ রোমান ওরফে হোমা (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
ওসি আবদুল্লার ভাষ্য, এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে।




