Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মানসিক রোগ এখনো অবহেলা রসিকতা

  • পাবনা মানসিক হাসপাতাল
রিজভী রাইসুল ইসলাম, পাবনা
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:১১
মানসিক রোগ এখনো অবহেলা রসিকতা

মানসিক হাসপাতাল, পাবনা। ছবি: সংগৃহীত

‘কী রে, পাবনার টিকিট কেটেছিস নাকি?’ ‘তোরে তো হেমায়েতপুরে পাঠানো লাগবে’— আড্ডায়, খুনসুটিতে এই অবমাননাকর বাক্যগুলো হরহামেশাই ব্যবহার হয়। এভাবেই ‘পাবনা’ নামটির সঙ্গে অবচেতনভাবেই জড়িয়ে দেওয়া হয়েছে ‘পাগলা গারদ’ আর মানসিক রোগ নিয়ে নিষ্ঠুর রসিকতা। আসলে তা মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজের মজ্জাগত অসচেতনতা ও অমানবিক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ।

‘হাজার শয্যার আধুনিকায়ন হয়তো এর অবকাঠামোগত রূপ বদলে দেবে, কিন্তু পাবনা আর মানসিক স্বাস্থ্যকে নিয়ে সমাজের ভেতরের কুৎসিত দৃষ্টিভঙ্গি ও ব্যঙ্গাত্মক মানসিকতা যতদিন না বদলাবে, ততদিন মানসিক রোগীদের প্রতি সামাজিক অবহেলা বন্ধ হবে না’— এ মত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম ফারুক সরকারের। হাসপাতালটিকে ১ হাজার শয্যাবিশিষ্ট ও ইনস্টিটিউট করার জন্য সম্প্রতি সরকারের ১ হাজার ৩৬৫ কোটি টাকা অনুমোদন দেওয়া প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

তার মতে, চিকিৎসার আধুনিকায়নের পাশাপাশি হাসপাতালটির প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, মানসিক রোগকে অন্য যেকোনো শারীরিক রোগের মতোই স্বাভাবিক হিসেবে দেখার মানসিকতা গড়ে তুলতে হবে।

সংকটে বিপর্যস্ত সেবা, ৫০০ শয্যা শুধু খাতা-কলমেই

সরেজমিন পাবনা মানসিক হাসপাতাল ঘুরে জানা যায়, কাগজে-কলমে হাসপাতালটি ৫০০ শয্যার হলেও তা চলছে আড়াই দশক আগের ২৫০ শয্যার জনবল কাঠামোর ওপর। ঢাকায় ২০০ শয্যার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ৫০ জন চিকিৎসক থাকলেও পাবনায় ৫০০ রোগীর বিপরীতে পদ মাত্র ৩১টি, যার ৯টিই শূন্য।

প্রথম শ্রেণির সাতটি পদের চারটি, নার্সসহ দ্বিতীয় শ্রেণির সাতটি, তৃতীয় শ্রেণির ২৩টি এবং চতুর্থ শ্রেণির ১৭০টি পদের মধ্যে ১১০টিই শূন্য। চিকিৎসা ও থেরাপির অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদের একটিতেও কোনো লোক নেই। ইইজি এবং ইলেকট্রোকনভালসিভ থেরাপির যন্ত্রগুলো দীর্ঘদিন ধরে নষ্ট। বহির্বিভাগের রোগীদের জন্য নেই পরীক্ষার কোনো ব্যবস্থা। যেতে হয় শহরের ডায়াগনস্টিক সেন্টারে।

হাসপাতাল কর্মীরা জানালেন, রোগীদের চার বেলার খাবারের জন্য সরকারি বরাদ্দ মাত্র ১৭৫ টাকা, যা থেকে আবার ১৮ শতাংশ ভ্যাট-ট্যাক্স কেটে নেওয়া হয়। এই নামমাত্র বাজেটে রোগীদের ন্যূনতম পুষ্টিমান ধরে রাখাই কঠিন।

প্রযুক্তি আসক্তিতে বদলাচ্ছে রোগের ধরন

সাম্প্রতিক সময়ে পাবনা মানসিক হাসপাতালে আসা শিশু ও তরুণদের মানসিক রোগের ধরন অনেকটাই বদলে গেছে। হাসপাতালের চিকিৎসক ডা. সামিনা আক্তার ও ডা. শফিউল আযমের মতে, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার এবং খেলার মাঠের অভাব তরুণ প্রজন্মকে মানসিক ঝুঁকিতে ফেলছে।

পর্যাপ্ত শারীরিক কর্মকাণ্ড না থাকা এবং পারিবারিক যোগাযোগের অভাবে তরুণদের মধ্যে অপজিশনাল ডেফিয়েন্ট ডিজঅর্ডার, কনডাক্ট ডিজঅর্ডার, এক্সেসিভ মোবাইল অ্যাডিকশন এবং অনলাইন গ্যামব্লিং ডিজঅর্ডার বহু গুণ বেড়ে গেছে। তরুণদের এই প্রযুক্তিনির্ভরতা মাদকাসক্তির মতোই মস্তিষ্কে ক্ষতিকর প্রভাব ফেলছে। তরুণদের ডিভাইস আসক্তি থেকে মুক্ত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য স্ক্রিনিং চালু করা এবং মাঠভিত্তিক খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ড বাড়ানো প্রয়োজন।

যেসব সেবা মিলছে

হাসপাতালটিতে বর্তমানে ১৯টি ওয়ার্ডের (৫টি নারী ও ১৪টি পুরুষ) মাধ্যমে ১৮ থেকে ৫০ বছর বয়সী রোগীদের চিকিৎসা দেওয়া হয়। তবে এখানে শিশু-কিশোর এবং আত্মহত্যার প্রবণতা থাকা রোগীদের ভর্তির কোনো সুযোগ নেই। বর্তমানে ভর্তির জন্য হালনাগাদ নাগরিকত্ব ও জন্মসনদের পাশাপাশি ১৫ টাকা ভর্তি ফি এবং পেয়িং বেডের জন্য মাসে ৯ হাজার ৭৫০ টাকা জমা দিতে হয়।

হাসপাতালের পরিচালক ডা. শাফকাত ওয়াহিদ বললেন, ‘হাসপাতালটিতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা রোগীর লাইন লেগেই থাকে। কিন্তু শয্যা স্বল্পতায় সবাইকে ভর্তি করা সম্ভব হয় না। মানসিক রোগ অনেকটা ডায়াবেটিসের মতো— নিয়ন্ত্রণে রাখতে হয়। আমরা, নিজেদের স্বাভাবিক দাবি করা মানুষরাই মানসিক রোগীদের সঙ্গে বৈষম্যমূলক ও অমানবিক আচরণ করি, যা তাদের অবস্থা আরও জটিল করে তোলে।’

বন্ধ পুনর্বাসন, ‘কনটেন্ট ক্রিয়েটরদের’ উপদ্রব

একসময় এই হাসপাতালে রোগীদের চিকিৎসার অংশ হিসেবে তাঁতশিল্প, বেতের কাজ, কাঠের কাজ ও দর্জি বিজ্ঞানের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হতো। এখন তা পুরোপুরি বন্ধ। ফলে রোগীদের জীবন এখন শুধু খাওয়া আর ঘুমানোর মধ্যে সীমাবদ্ধ। বিনোদন বলতে নার্সদের ঘরের দেয়ালে থাকা দূরবর্তী টেলিভিশনের দিকে গ্রিলের ফাঁক দিয়ে তাকিয়ে থাকা। এর ওপর যোগ হয়েছে তথাকথিত ‘কনটেন্ট ক্রিয়েটরদের’ অমানবিক উপদ্রব। নিরাপত্তারক্ষীদের ম্যানেজ করে ভেতরে ঢুকে রোগীদের সিগারেট বা টাকার লোভ দেখিয়ে উসকানিমূলক প্রশ্ন করে ভিডিও বানাচ্ছেন তারা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় রোগী ও পরিবারের সদস্যরা নতুন করে মানসিক হেনস্তার শিকার হচ্ছেন।

সামাজিক দৃষ্টিভঙ্গি ও কুসংস্কারের দেয়াল

হাসপাতালটির সাইকিয়াট্রিস্ট ডা. সামিনা আক্তার বললেন, ‘আমাদের সমাজে মানসিকভাবে অসুস্থ রোগীদের শুরুতেই কবিরাজ বা ঝাড়ফুঁকের কাছে নিয়ে যাওয়া হয়। বিশেষ করে নারীদের ‘কনভার্সন ডিজঅর্ডার’ বা হিস্টোরিয়ার ক্ষেত্রে লক্ষণগুলোকে গুরুত্ব না দিয়ে কবিরাজি চিকিৎসা করানো হয়। অনেকেই মানসিক সমস্যা হলে নিউরোলজিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞের কাছে যান, কিন্তু মানসিক চিকিৎসকের কাছে আসতে চান না। এতে চিকিৎসা প্রক্রিয়া অনেক জটিল হয়ে পড়ে।’

হাসপাতালের কনসালট্যান্ট ডা. একেএম শফিউল আযম বললেন, ‘এনআইডি ও নাগরিকত্ব সনদ বাধ্যতামূলক করার আগে অনেকেই ভুয়া ঠিকানা দিয়ে রোগীকে ভর্তি করে রেখে যেতেন। ১৯৯৫ সালে ভর্তি হওয়া রোগী ২০২৬ সালেও পরিবারের দেখা পায়নি— এমন একাধিক ঘটনা ঘটেছে। স্বজনকে এভাবে ফেলে যাওয়া চরম অমানবিক। সমাজ এখনো মানসিক রোগকে অসুস্থতা হিসেবে স্বীকৃতি দিতে পারেনি।’

রোজ ভিলা থেকে ৫০০ শয্যার হাসপাতাল

অবিভক্ত ভারতবর্ষে পূর্ব বাংলার মানসিক রোগীদের চিকিৎসার জন্য যেতে হতো ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে। দেশভাগের পর ১৯৫৭ সালে তৎকালীন পাবনা জেলার সিভিল সার্জন মোহাম্মদ হোসেন গাঙ্গুলীর উদ্যোগে পাবনায় দেশের প্রথম মানসিক হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

শুরুতে শহরের ঐতিহ্যবাহী শীতলাই জমিদার বাড়ির ‘রোজ ভিলা’য় ৬০ শয্যা নিয়ে অস্থায়ীভাবে এর কার্যক্রম শুরু হয়েছিল। প্রথম বছর রোগী ভর্তি হয় ৮০ জন। ১৯৫৯ সালে শহর থেকে তিন কিলোমিটার দূরে হেমায়েতপুর ইউনিয়নে ঠাকুর অনুকূলচন্দ্রের জমি, সরকারি অধিগ্রহণসহ মোট ১১১ দশমিক ২৫ একর জমির ওপর হাসপাতালটি পূর্ণাঙ্গ রূপ পায় (পরবর্তী সময়ে ৩০ একর জমি পাবনা মেডিকেল কলেজকে দেওয়া হয়)। ১৯৬৬ সালে শয্যাসংখ্যা বাড়িয়ে ১৫০ এবং পরে ২০০ করা হয়। সর্বশেষ ১৯৯৬ সালে হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করা হয়, যার মধ্যে ৩৫০টি সাধারণ (বিনা মূল্যের) এবং ১৫০টি পেয়িং বেড।

মানসিক রোগঅবহেলারসিকতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক