Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
২১০০ কবর খুঁড়েছেন জাকির
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ধ্বংসপ্রায় ইলা মিত্রের ভিটা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০২:৫৫
ধ্বংসপ্রায় ইলা মিত্রের ভিটা

‘রায়বাড়ি’ নামে পরিচিত এই ঐতিহাসিক বাড়িটির অনেক অংশ ভেঙে পড়ছে

সংরক্ষণের অভাবে ধ্বংসের মুখে পড়েছে নাচোল বিদ্রোহ ও তেভাগা আন্দোলনের নেত্রী কমরেড ইলা মিত্রের ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের রায়পাড়ার পৈতৃক ভিটাবাড়ি। স্থানীয়ভাবে ‘রায়বাড়ি’ নামে পরিচিত এই ঐতিহাসিক বাড়িটির অনেক অংশ ভেঙে পড়ছে, আর প্রাচীন চুন-সুরকির গাঁথুনি ও ঘেরা প্রাচীরের অংশবিশেষ দখলদারদের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, বাড়ির মূল ভবনের বেশ কয়েকটি কক্ষ ভেঙে পড়েছে, নষ্ট হয়ে গেছে বাড়ির সীমানা প্রাচীরের অনেক অংশও।

শৈলকুপা শহর থেকে ১৩ কিলোমিটার দূরের বাগুটিয়া গ্রামের একপ্রান্তে কাঁচা রাস্তার পাশে অবস্থিত ৯ কক্ষের এই পুরনো দ্বিতল বাড়িটি বর্তমানে ব্যবহার করছে স্থানীয় কয়েকটি পরিবার। মূল ভবনের ব্যবহারযোগ্য কয়েকটি কক্ষে তারা বসবাস করলেও বাকি অংশ পরিণত হয়েছে ধ্বংসাবশেষে। স্থানীয়রা জানালেন, ইলা মিত্রের বাবা নগেন্দ্রনাথ সেনের রেখে যাওয়া জমির একটি অংশ দীর্ঘদিন ধরে দখল ও মালিকানা নিয়েও বিরোধ রয়েছে।

স্থানীয়দের দাবি, দেশভাগের পর সম্পত্তিটি তালিকাভুক্ত হয় ‘শত্রু সম্পত্তি’ হিসেবে। পরে জমি রেজিস্ট্রি ও দখল নিয়ে ওঠে নানা প্রশ্ন। এ বিষয়ে বিভিন্ন মামলা ও আপত্তি এখনো বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে ভূমি অফিস সূত্র।

এদিকে ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ২০১৪ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটিকে উল্লেখ করে সংরক্ষণযোগ্য পুরাকীর্তি হিসেবে। পরে ২০১৭ সালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এটি পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের জন্য গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাস্তবায়িত হয়নি সংরক্ষণ কার্যক্রম।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন আশ্বাস দেন, ‘বিষয়টি প্রশাসনের নজরে আছে। ঐতিহাসিক এই বাড়িটি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নাচোল বিদ্রোহতেভাগা আন্দোলনকমরেড ইলা মিত্র
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    ইংল্যান্ড
    ০
    ২০ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    বিছানায় স্বামীর মরদেহ ও রক্তাক্ত সন্তান, পাশেই ফোনে মগ্ন স্ত্রী

    বিছানায় স্বামীর মরদেহ ও রক্তাক্ত সন্তান, পাশেই ফোনে মগ্ন স্ত্রী

    ১৭ জুলাই ২০২৬, ০০:২৪

    গাইবান্ধায় এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় তোলপাড়

    গাইবান্ধায় এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় তোলপাড়

    ১৭ জুলাই ২০২৬, ০১:১৮

    শুরুর ভুলে থমকে কাজ

    শুরুর ভুলে থমকে কাজ

    ১৭ জুলাই ২০২৬, ০১:২৩

    সংস্কার না হলে প্রবৃদ্ধি  নামবে ৩ শতাংশে

    সংস্কার না হলে প্রবৃদ্ধি নামবে ৩ শতাংশে

    ১৭ জুলাই ২০২৬, ০১:১৮

    এনবিআরের চিঠি ৫ মন্ত্রণালয় ও সংস্থায়

    এনবিআরের চিঠি ৫ মন্ত্রণালয় ও সংস্থায়

    ১৭ জুলাই ২০২৬, ০১:২৪

    সরকারকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে

    সরকারকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২৫

    বিস্ময়ের শতবর্ষী কাইজেলিয়া

    বিস্ময়ের শতবর্ষী কাইজেলিয়া

    ১৭ জুলাই ২০২৬, ০৩:৩২

    আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ কমাতে এক্সিট পলিসি

    আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ কমাতে এক্সিট পলিসি

    ১৭ জুলাই ২০২৬, ০১:১২

    এফটিজেডে আমদানিতে নতুন ফ্রেমওয়ার্ক

    এফটিজেডে আমদানিতে নতুন ফ্রেমওয়ার্ক

    ১৭ জুলাই ২০২৬, ০১:১৭

    একদিন তোমাদের শহরও হবে ডাস্টবিন

    একদিন তোমাদের শহরও হবে ডাস্টবিন

    ১৭ জুলাই ২০২৬, ০৩:১২

    দেখা যাক

    দেখা যাক

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২৩

    সুতরাং

    সুতরাং

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২১

    পতনের ধারায় ইইউতে পোশাক রপ্তানি

    পতনের ধারায় ইইউতে পোশাক রপ্তানি

    ১৭ জুলাই ২০২৬, ০১:১১

    প্রশাসনিক দাদাগিরি

    প্রশাসনিক দাদাগিরি

    ১৭ জুলাই ২০২৬, ০৩:১১

    নতুন অস্ত্র ক্রিয়েটিভ ইকোনমি

    নতুন অস্ত্র ক্রিয়েটিভ ইকোনমি

    ১৭ জুলাই ২০২৬, ০৩:১১

    advertiseadvertise