Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুমে মিলল এএসআইয়ের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৩:৩৯
রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুমে মিলল এএসআইয়ের মরদেহ

নিহত এএসআই রুবেল হোসেন। সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এক এএসআইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে উদ্ধার করা হয় মরদেহটি। 

নিহত ব্যক্তির নাম রুবেল হোসেন (৩১)। তিনি ৫ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমিন।


আরও পড়ুন

প্রেমিকার বিয়ের দিন যুবকের মরদেহ উদ্ধার, আলোচনায় ফেসবুক পোস্ট!

০৭ আগস্ট ২০২৬



পুলিশ ক্যাম্পের সদস্যদের বরাতে সিরাজ আমিন জানিয়েছেন, গতকাল শুক্রবার বিকালের রোলকলের সময় রুবেলকে অনুপস্থিত পাওয়া যায়। ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। রুবেলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। আজ ভোর ৫টার দিকে ক্যাম্পের বাবুর্চি মো. শরীফ ওয়াশরুমে প্রবেশ করতে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় ধাক্কা দিয়ে এবং ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ওয়াশরুমের জানালা দিয়ে ভেতরে তাকান তিনি। এ সময় এক ব্যক্তিকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।স্টিলের দরজা কেটে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

তার ভাষ্য, স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনার কারণ নিয়ে নিশ্চিত হতে হলে আইনগত তদন্তের প্রয়োজন রয়েছে।

উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান মজুমদার বলেছেন, ‘প্রাথমিকভাবে অসুস্থতাজনিত মৃত্যুর বিষয়টি ধারণা করা হচ্ছে। তবে চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষা, ময়নাতদন্ত ও আইনগত তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


মরদেহপুলিশরোহিঙ্গা ক্যাম্পকক্সবাজারউখিয়াউদ্ধার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: