Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের গেট-প্রাচীর নির্মাণে অনিয়ম, তদন্তে মিলল সত্যতা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ২০:৪৪
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের গেট-প্রাচীর নির্মাণে অনিয়ম, তদন্তে মিলল সত্যতা

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণ করা হচ্ছে গেট ও প্রাচীর— সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক (মেইন গেট) ও সীমানা প্রাচীর নির্মাণকাজের মান নিয়ে ওঠা অভিযোগের সত্যতা মিলেছে তদন্তে। তিন সদস্যের মনিটরিং কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাণকাজ অনুমোদিত নকশা ও কারিগরি নির্দেশনা অনুসরণ করে সম্পন্ন হয়নি। বিশেষ করে সীমানা প্রাচীরের ভিত্তি নির্মাণে নির্ধারিত গভীরতা বজায় না রাখায় ভবিষ্যতে স্থাপনার স্থায়িত্ব নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে।

স্থানীয় গণমাধ্যমে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নির্মাণ অনিয়মের অভিযোগ প্রকাশের পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের নজরে আসে। অভিযোগকে গুরুত্ব দিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর তার নির্দেশনায় তিন সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জিসেলী ঘোষ মুনমুনকে। সদস্য সচিবের দায়িত্ব পান কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মন্নুর আহমেদ। সদস্য হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক এটিএম কামরুজ্জামান। গত ১৮ জুন কমিটি নির্মাণাধীন প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করে পরে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

আরও পড়ুন

বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা-দাফন হবে না

২২ জুলাই ২০২৬

প্রতিবেদনে উল্লেখ করা হয়, অনুমোদিত ড্রয়িং অনুযায়ী শর্ট কলামের দৈর্ঘ্য ৩ ফুট হওয়ার কথা থাকলেও বাস্তবে মাটি কম খনন করে সেটির দৈর্ঘ্য মাত্র ৭ থেকে ৯ ইঞ্চি রাখা হয়েছে। এ ধরনের নির্মাণ ভবিষ্যতে অতিরিক্ত চাপ বা আঘাতে সীমানা প্রাচীর হেলে পড়া কিংবা ধসে যাওয়ার ঝুঁকি সৃষ্টি করতে পারে বলেও প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

কমিটির সদস্য সচিব ও সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মন্নুর আহমেদ বললেন, ‘আমাদের দায়িত্ব অনুযায়ী নির্মাণকাজের প্রতিটি বিষয় কারিগরি দৃষ্টিকোণ থেকে যাচাই করা হয়েছে। পরিদর্শনে অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণকাজের অসঙ্গতি পাওয়া গেছে, যা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।’

কমিটির সভাপতি ডা. জিসেলী ঘোষ মুনমুন মন্তব্য করেন, ‘সরকারি উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরেজমিন পরিদর্শন ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতেই প্রতিবেদন দাখিল করা হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ জানান, অনিয়মের বিষয়টি সামনে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘সীমানা প্রাচীরের প্রথম দফার কাজে গভীরতা কম ছিল। এরপর আমাদের নির্দেশনায় কাজটি পুনরায় সঠিকভাবে করা হচ্ছে। সরকারি উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই মনিটরিং কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত প্রতিবেদনে যেসব বিষয় উঠে এসেছে, সেগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের ভাষ্য, জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সগেট-প্রাচীর নির্মাণে অনিয়মতদন্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise