Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নেত্রকোনা

৫৩২ বছরের ঐতিহ্যের সাক্ষী শেখ বাড়ি মসজিদ

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ২০:৪১
৫৩২ বছরের ঐতিহ্যের সাক্ষী শেখ বাড়ি মসজিদ

সংগৃহীত ছবি

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দক্ষিণ দৌলতপুর এলাকায় সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত শত বছরের পুরনো এক স্থাপনা—শেখ বাড়ি জামে মসজিদ। পাঁচ শতাব্দীরও বেশি সময় ধরে ইতিহাস, ঐতিহ্য আর স্মৃতিকে বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা এই মসজিদ আজও ধর্মপ্রাণ মুসল্লি ও ইতিহাসপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র।

বাংলার স্বাধীন সুলতানদের অন্যতম শাসক আলাউদ্দিন হোসেন শাহ-এর শাসনামলে। ১৪৯৪ থেকে ১৫১৯ সালের মধ্যে নির্মিত হয় এই প্রাচীন মসজিদ। স্থানীয়দের ভাষ্যমতে, শেখ বাড়ির তৃতীয় পুরুষ শেখ মনুর হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল মসজিদটি। সেই সময় পুরো এলাকায় এটিই ছিল একমাত্র মসজিদ।

তখনকার দিনে আশপাশে বসতি কম ছিল। দূর-দূরান্তের মানুষ নৌকায় করে এসে এখানে নামাজ আদায় করতেন। ছোট এই মসজিদে একসঙ্গে ২০ থেকে ৩০ জন মুসল্লি নামাজ পড়তে পারতেন।

মসজিদের পশ্চিম পাশে রয়েছে পুরনো ইট দিয়ে তৈরি একটি কবরস্থান। তবে সেখানে ঠিক কোন পূর্বপুরুষদের সমাহিত করা হয়েছে, তা নিয়ে নিশ্চিত তথ্য নেই। সময়ের সঙ্গে অনেক স্মৃতিই হারিয়ে গেছে। পরে অবশ্য কবরস্থানটি সংস্কার করা হয়। বর্তমানে সেখানে শেখ বাড়ির পূর্বপুরুষদের কবরের পাশাপাশি রয়েছে দেশের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা আয়শা ফয়েজের কবরও।

স্থানীয়দের কাছে শেখ বাড়ি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, বরং স্মৃতিরও অংশ। কারণ শেখ বাড়িই ছিল হুমায়ূন আহমেদের নানার বাড়ি। ফলে এই মসজিদ ও আশপাশের পরিবেশের সঙ্গে জড়িয়ে আছে তার শৈশবের স্মৃতিও।

বর্তমান মসজিদটির উত্তর-দক্ষিণে দৈর্ঘ্য ৩৫ ফুট এবং পূর্ব-পশ্চিমে প্রস্থও ৩৫ ফুট। দেয়ালগুলো ইটের তৈরি। রয়েছে দুটি দরজা এবং পাশে একটি ওজুখানা।

স্থানীয় বাসিন্দা সারোয়ার শেখ জানিয়েছেন, তাদের প্রথম পূর্বপুরুষ শেখ চাঁন পারস্য থেকে এসেছিলেন। শেখ চাঁনের ছেলে শেখ ফিরোজ এবং তার ছেলে শেখ মনু এই মসজিদ নির্মাণ করেন। তিনি বলেছেন, ‘সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে শেখ মনু এই মসজিদটি নির্মাণ করেন। তখন এটি ছিল পুরো এলাকার একমাত্র মসজিদ।’

কালের বিবর্তনে প্রাচীন এই মসজিদ একসময় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। পরে ২০১২ সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হলেও আগের সেই ঐতিহাসিক অবকাঠামো আর ধরে রাখা সম্ভব হয়নি।

মসজিদের কোষাধ্যক্ষ আলাউদ্দিন বিশ্বাস জানান, তিনি ১৯৮৭ সাল থেকে এই মসজিদে নামাজ আদায় করছেন। তার ভাষ্য, আগে এখানে একটি গম্বুজ ছিল। মসজিদটি ছোট ছিল, অল্প মানুষ নামাজ পড়তে পারত। পরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলে টিনের ঘর করা হয়। এরপর ধাপে ধাপে নতুন ভবন নির্মাণ করা হয়েছে।

বর্তমানে শেখ বাড়ি জামে মসজিদে ইমামতি করছেন মুফতি আবু দারদা। বললেন, ‘আমি আট বছর ধরে এখানে ইমামতি করছি। এই মসজিদের পরিবেশ খুবই মনোরম। মুসল্লিরাও অনেক শান্ত ও ভদ্র।

স্থানীয় বাসিন্দা মাহবুবুন্নবী শেখ বলেছেন, ‘তখন আশপাশে কোনো মসজিদ ছিল না। চার থেকে পাঁচ মাইল দূর থেকেও মানুষ নৌকায় করে এখানে নামাজ পড়তে আসত। আমরা পুরনো অবকাঠামো পেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো— সেই ঐতিহাসিক স্মৃতি ধরে রাখতে পারিনি।’

বাংলার ইতিহাসে আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলকে ‘স্বর্ণযুগ’ বলা হয়। তিনি ১৪৯৪ থেকে ১৫১৯ সাল পর্যন্ত বাংলা শাসন করেন। দক্ষ প্রশাসক হিসেবে তিনি যেমন পরিচিত ছিলেন, তেমনি শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ধর্মীয় সহিষ্ণুতার পৃষ্ঠপোষক হিসেবেও তার খ্যাতি ছিল। তার আমলে বাংলা সাম্রাজ্যের বিস্তার ঘটে এবং নির্মিত হয় বহু মসজিদ, স্থাপনা ও জনকল্যাণমূলক অবকাঠামো।

শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আজও সেই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মোহনগঞ্জের শেখবাড়ি মসজিদ। সময় বদলেছে, পাল্টেছে স্থাপত্য, হারিয়ে গেছে অনেক স্মৃতি। তবু ইতিহাস আর ঐতিহ্যের আলো ছড়িয়ে এখনো মানুষের আগ্রহের কেন্দ্র হয়ে আছে পাঁচ শতাব্দী পুরনো এই মসজিদ।

শেখবাড়ি মসজিদঐতিহ্যনেত্রকোনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    advertiseadvertise