Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

৮ মাসেও মেরামত হয়নি জীবননগরের ভেঙে যাওয়া ৪ ব্রিজ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ১৭:০১
৮ মাসেও মেরামত হয়নি জীবননগরের ভেঙে যাওয়া ৪ ব্রিজ

ছবি: আগামীর সময়

গত বছরের প্রবল বৃষ্টিপাতে ভেঙে পড়া চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চারটি সেতু আট মাস পেরিয়েও সংস্কার করা হয়নি। স্থানীয়দের উদ্যোগে তিনটি সেতু ঝুঁকিপূর্ণভাবে চলাচলের উপযোগী করা হলেও একটি সেতু এখনো সম্পূর্ণ বন্ধ। এতে উপজেলার অন্তত ৩০ থেকে ৩৫টি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, গত বছরের সেপ্টেম্বর মাসে ভারি বৃষ্টিপাতের কারণে সিংনগর বাওড়ের বাঁধ ভেঙে যায়। পরে পানির তীব্র স্রোতে ভৈরব নদীর ওপর থাকা সিংনগর, উথলী গ্রামের আচামতি সেতু, সন্তোষপুর সেতু ও মনোহরপুর গ্রামের সেতু ভেঙে পড়ে। এর মধ্যে মনোহরপুর গ্রামের সেতুটি এখনো অচল অবস্থায় রয়েছে। অন্য তিনটি সেতু স্থানীয়দের সহায়তায় আংশিক সংস্কার করা হলেও সেগুলো দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

বর্তমানে সাইকেল, মোটরসাইকেল ও পাখিভ্যান চলাচল করতে পারলেও ভারী যানবাহন পারাপার করতে পারছে না। ফলে কৃষিপণ্য পরিবহন, রোগী হাসপাতালে নেওয়া এবং সাধারণ মানুষের যাতায়াতে দুর্ভোগ বাড়ছে।

আরও পড়ুন

হাম ও উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

২৮ মে ২০২৬

সিংনগর গ্রামের আহাদ আলী জানান, আট মাস ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। কৃষকরা মাঠের ফসল ঘরে তুলতে এবং বাজারজাত করতে সমস্যায় পড়ছেন। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে চরম ভোগান্তি হচ্ছে। সেতু সংস্কারের দাবিতে মানববন্ধনসহ বিভিন্নভাবে সংশ্লিষ্টদের জানানো হলেও এখনো নেওয়া হয়নি কোনো কার্যকর উদ্যোগ।

সন্তোষপুর গ্রামের ইউপি সদস্য আব্দুস ছাত্তার উল্লেখ করেন, সেতু ভেঙে পড়ার পর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। তবে বাস্তবে কোনো সংস্কারকাজ শুরু হয়নি। পরে উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু নিজ উদ্যোগে কিছু ইট ও খোয়া ফেলে আংশিক সংস্কার করেন। এরপর থেকেই মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি ব্যবহার করছে।

মনোহরপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন জানান, গ্রামের মানুষ এই সেতু ব্যবহার করে কৃষিজমিতে যাতায়াত ও ফসল পরিবহন করতেন। সেতু ভেঙে যাওয়ার পর এখন অনেককে পানির মধ্যে হেঁটে ওপারে যেতে হচ্ছে।

স্থানীয়দের দাবি, সেতুগুলো ভেঙে যাওয়ায় অনেককে ১০ থেকে ১২ কিলোমিটার ঘুরে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। আসন্ন বর্ষা মৌসুমে সেতুর অবশিষ্ট অংশও ভেঙে গেলে পুরো এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই বর্ষার আগেই দ্রুত সেতুগুলো সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।










জীবননগরব্রিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন