Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গেজেট প্রকাশ

দেশের ১৩তম সিটি করপোরেশন বগুড়া

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১৫:৪৮
দেশের ১৩তম সিটি করপোরেশন বগুড়া

ছবি: আগামীর সময়

বগুড়া সিটি করপোরেশনের গেজেট প্রকাশ করেছে সরকার। এর মধ্য দিয়ে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল বগুড়া।

গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এসংক্রান্ত গেজেট প্রকাশ করেন।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (৩) অনুযায়ী বর্তমান বগুড়া পৌরসভা এবং এর আশপাশের সম্প্রসারিত এলাকাগুলো নিয়ে নতুন এই সিটি করপোরেশন গঠন করা হয়েছে।

গেজেটে উল্লেখ করা হয়, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনে মোট ২১টি ওয়ার্ড থাকবে।

সিটি করপোরেশনের আওতায় উত্তরে বগুড়া সদরের নিশিন্দারা, রাজাপুরের অংশবিশেষ ও শাখারিয়া ইউনিয়ন, দক্ষিণে শাজাহানপুর উপজেলার আশেকপুর, মাদলা ও মাঝিড়া ইউনিয়ন, পূর্বে সাবগ্রাম, রাজাপুর ও মাদলা ইউনিয়নের অংশ এবং পশ্চিমে ফাঁপোড় ও এরুলিয়া ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে।

এতে আরও জানানো হয়, সম্প্রসারিত এলাকাগুলো নিয়ে আগে গণবিজ্ঞপ্তি জারি করে স্থানীয়দের মতামত আহ্বান করেছিলেন বগুড়ার জেলা প্রশাসক। স্থানীয়দের মতামত ও প্রশাসনিক প্রতিবেদনের ভিত্তিতেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

গেজেট প্রকাশের খবরে শহর জুড়ে উৎসবের আমেজ দেখা গেছে। স্থানীয় ব্যবসায়ী পরিমল প্রসাদ উল্লেখ করেছেন, বগুড়া দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। সিটি করপোরেশন হওয়ায় এখন উন্নত অবকাঠামো, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও আধুনিক নাগরিক সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হলো।

বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানিয়েছেন, বগুড়াকে সিটি করপোরেশন করার দাবি ছিল দীর্ঘদিনের। বহু প্রতীক্ষার পর সেই গেজেট প্রকাশ হওয়ায় বগুড়াবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে।

তার ভাষ্য, বগুড়াকে একটি আধুনিক ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে এখন আরও সচেতন ও উদ্যোগী হতে হবে স্থানীয় জনগণকে।

গেজেট প্রকাশসরকারবগুড়াসিটি করপোরেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে