Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লক্ষ্মীপুরে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৭:০৮
শেয়ার করুন:
লক্ষ্মীপুরে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

ছবি: আগামীর সময়

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি বন্দুক উদ্ধারের ঘটনায় বিএনপি নেতা সামছুল আলম সহেলকে ফাঁসানোর অভিযোগ করেছেন তার স্বজনরা। তাদের দাবি, পুলিশ প্রথমে ঘর তল্লাশি করে কিছু না পেয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে চলে যাচ্ছিল। পরে মোবাইল ফোনে একটি কল পেয়ে ফিরে এসে বাড়ির বাইরে থাকা টয়লেটের ছাদ থেকে বন্দুকটি উদ্ধার করে। এরপর বন্দুক সহেলের বলে দাবি করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ শুক্রবার সকালে উপজেলার দেড়পাড়া এলাকার কড়িম উদ্দিন মোল্লা বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা, প্রত্যক্ষদর্শী জেঠি ফাতেমা আক্তার ও জেঠাতো বোন দিলরোজ বেগম হাসি।

সহেল চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক। তিনি কড়িম উদ্দিন মোল্লা বাড়ির বাসিন্দা এবং অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের ছেলে।

সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা ও তার জেঠি ফাতেমা আক্তারের ভাষ্য, গত ২৩ নভেম্বর রাতে দুই সন্তানসহ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সহেল ও তার স্ত্রী। এ সময় পুলিশ গিয়ে দরজা খোলার জন্য ডাকাডাকি করে। পুলিশের উপস্থিতির কারণ জানতে পাশের ঘর থেকে বেরিয়ে আসেন ফাতেমা আক্তার। পুলিশ সদস্যরা ঘর তল্লাশি করবেন বলে জানালেও তল্লাশির কারণ জানাননি।

পরে ফাতেমার আশ্বাসে সহেল দরজা খুলে দেন। পুলিশ ঘর তল্লাশি করে কিছু না পেয়ে উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়। এরপর সেখান থেকে চলে যাওয়ার সময় কিছুদূর গিয়ে এক পুলিশ কর্মকর্তার মোবাইল ফোনে কল আসে। পরে পুলিশ সদস্যরা আবার ফিরে এসে বাড়ির পূর্ব পাশে থাকা একটি টয়লেটের ছাদ থেকে দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করেন। পরে বন্দুকটি সহেলের বলে দাবি করে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে স্বজনরা দাবি করেন, জমি নিয়ে কয়েকজনের সঙ্গে সহেলের বিরোধ রয়েছে। বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের সোর্সকে আটক করে জিজ্ঞাসাবাদের দাবিও জানান তারা।

কান্নাজড়িত কণ্ঠে আয়েশা আক্তার প্রিয়াংকা বলেন, ‘আমার স্বামীকে বন্দুক দিয়ে ফাঁসানো হয়েছে। বন্দুকটি তার নয়। তিনি কখনো কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত ছিলেন না। দুটি সন্তান নিয়ে এখন আমি খুব আতঙ্কে রয়েছি। আমরা অসহায় হয়ে পড়েছি।’

ফাতেমা আক্তার বলেন, সহেলের সঙ্গে কয়েকজনের জমি নিয়ে বিরোধ রয়েছে। তার ধারণা, বিরোধের জের ধরে কেউ ষড়যন্ত্র করে সহেলকে ফাঁসিয়েছে। পুলিশ চলে যাওয়ার সময় মোবাইল ফোনে কল পেয়ে ফিরে এসে টয়লেটের ছাদ থেকে বন্দুকটি উদ্ধার করে। কেউ আগে থেকেই সেখানে বন্দুকটি রেখে পুলিশকে খবর দিয়ে থাকতে পারে।

দিলরোজ বেগম হাসি বলেন, তার ভাইকে ফাঁসানো হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরেই এমন ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় সহেলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। মামলাটি তদন্তাধীন। অভিযোগ অনেক ধরনেরই থাকে। সহেলকে ফাঁসানো হয়েছে কি না, তা তদন্ত শেষে বলা যাবে।

পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর আবার ফিরে আসা এবং মোবাইলে ফোনে কল পাওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি তদন্ত চলমান থাকার কথা জানান।

এদিকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ বলেন, সহেল ওয়ার্ড বিএনপির নেতা। তার আচরণে কখনো খারাপ কিছু তাদের চোখে পড়েনি। তাকে কোনো কারণে ফাঁসানো হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। তারা ঘটনাটির অধিকতর তদন্তের দাবি জানান।

লক্ষ্মীপুরঅস্ত্র উদ্ধারবিএনপি নেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত