Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছেলে বিসিএস ক্যাডার, ৫৪ বছর বয়সে বাবার এসএসসি জয়

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৭:২০
ছেলে বিসিএস ক্যাডার, ৫৪ বছর বয়সে বাবার এসএসসি জয়

আলী আকবর

রাজশাহীর নওহাটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাই স্কুল থেকে এসএসসি পাস করে চমক দেখিয়েছেন ৫৪ বছর বয়সী আলী আকবর। জীবনের যে সময়ে এসে অনেকেই পড়াশোনার কথা ভাবেন না, সেই বয়সে নতুন করে বই-খাতা হাতে তুলে নিয়েছিলেন তিনি। এবার জিপিএ ৪ দশমিক ৩৫ পেয়ে এসএসসি পাস করেছেন। তার এই সাফল্য যেন প্রমাণ করল, শিক্ষার কোনো বয়স নেই।

আলী আকবর নাটোরের বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার মোল্লা শেখ খোকার ছেলে। ছোটবেলা থেকেই অভাব ছিল তার নিত্যসঙ্গী। বাবার সঙ্গে সংসারের হাল ধরতে গিয়ে থেমে যায় পড়াশোনা।

ইচ্ছা ছিল পড়াশোনা করার। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে কাজে নামতে হয় তাকে। এরপর বিয়ে করেন। সংসারে আসে এক ছেলে ও এক মেয়ে।

সন্তানদের বড় করতে গিয়ে নিজের স্বপ্নের কথা ভুলেই গিয়েছিলেন আলী আকবর। একসময় ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালাতে আর্থিক সংকটে পড়েন। তখন একটি বেসরকারি হাসপাতালে কর্মচারী হিসেবে চাকরি নেন। সেই উপার্জন দিয়েই সন্তানদের পড়াশোনা চালিয়ে যান।

ছেলেকে মেডিকেল কলেজে পড়িয়েছেন। মেয়েকে পড়িয়েছেন নার্সিং কলেজে। সন্তানদের প্রতিষ্ঠিত করতে নিজের জীবনের বড় একটি সময় ব্যয় করেছেন তিনি।

আজ তার সেই ত্যাগের ফলও মিলেছে। ছেলে ডা. ইসমাইল হোসেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। তিনি একটি সরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। পুত্রবধূও একই ক্যাডারের কর্মকর্তা ও চিকিৎসক। মেয়ে যুক্ত হয়েছেন নার্সিং পেশায়।


আরও পড়ুন

চাকরি হারালেন গোলাম রাব্বানীর ভাই রুহানী

১২ আগস্ট ২০২৬

সন্তানদের প্রতিষ্ঠিত করার পর আবার নিজের স্বপ্নের কথা মনে পড়ে আলী আকবরের। বয়স তখন ৫০ পেরিয়েছে। তবুও দমে যাননি। নতুন করে পড়াশোনা করার সিদ্ধান্ত নেন।

ভর্তি হন রাজশাহীর নওহাটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাই স্কুলের কারিগরি শাখায়। বিল্ডিং মেইনটেন্যান্স ট্রেডে শুরু করেন পড়াশোনা। বয়সে বড় হলেও সহপাঠীদের সঙ্গে তাল মিলিয়ে ক্লাস করেছেন। পড়েছেন। পরীক্ষা দিয়েছেন। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়, জিপিএ ৪ দশমিক ৩৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন আলী আকবর।

আলী আকবর বলেছেন, ‘পড়ালেখার জন্য বয়স কোনো বাধা নয়। প্রবল ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে যে কেউ সফল হতে পারে। আমার মতো অন্যরাও চাইলে যেকোনো বয়সে পড়াশোনা শুরু করতে পারেন।’

বাবার এই সাফল্যে আনন্দিত ছেলে ডা. ইসমাইল হোসেন। তিনি বললেন, বাবা মাঝেমধ্যেই পড়াশোনা করার ইচ্ছার কথা বলতেন। তার সেই ইচ্ছার কারণেই তাকে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করা হয়। বাবার এই সাফল্যে তিনি খুবই খুশি।

বাবার পড়াশোনা এখানেই থামাতে চান না ডা. ইসমাইল। তিনি জানালেন, এবার বাবাকে এইচএসসিতে ভর্তি করে পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করবেন।

আলী আকবরের এই সাফল্যে আনন্দিত তার শিক্ষকরাও। নওহাটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাই স্কুলের ড্রেস মেকিং বিভাগের সিনিয়র শিক্ষক হাসিনা পারভীন বলেছেন, ‘এখানে তার বয়সটা কোনো বিষয় নয়। আসলে যেকোনো বয়সেই মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। সেই শিক্ষা কাজে লাগিয়ে মানুষ জীবনে সামনে এগিয়ে যেতে পারে।’

তিনি বললেন, ‘আলী আকবর ভবিষ্যতে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন। তার এই উদ্যোগের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে পড়ছে- শিক্ষার কোনো বয়স নেই। জীবনের যেকোনো পর্যায়ে মানুষ শিক্ষা নিতে পারে।’

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে আলী আকবর শুধু একটি পরীক্ষায় সফল হননি। পূরণ করেছেন বহুদিনের একটি স্বপ্নও। আর তার গল্প বলে দেয়- স্বপ্ন দেখার জন্য বয়স লাগে না। লাগে শুধু ইচ্ছা আর চেষ্টা।

আলী আকবরএসএসসিনওহাটা সাইন্স অ্যান্ড টেকনোলজি হাইস্কুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন