Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভূরুঙ্গামারীকে দেশের প্রথম হানাদারমুক্ত উপজেলা হিসেবে স্বীকৃতির দাবি

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৫:৪৪
শেয়ার করুন:
ভূরুঙ্গামারীকে দেশের প্রথম হানাদারমুক্ত উপজেলা হিসেবে স্বীকৃতির দাবি

ভূরুঙ্গামারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ছবি: আগামীর সময়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৪ নভেম্বর মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর দখল থেকে মুক্ত হয় ভূরুঙ্গামারী। দিবসটি উপলক্ষে আজ শনিবার জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক রফিকুল হাসান রঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা মো. আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর-জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল আলম মতি, সাবেক সহকমান্ডার এ টি এম শাহজাহান মানিক, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, যুগ্ম আহ্বায়ক কাজী নিজাম উদ্দিন, সদস্যসচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ এবং ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, অবদান ও আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

মুক্তিযুদ্ধের ইতিহাস অনুযায়ী, ১৯৭১ সালের ১৩ নভেম্বর মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের সাহেবগঞ্জ সাবসেক্টরের মুক্তিযোদ্ধারা দক্ষিণ দিক খোলা রেখে উত্তর, পশ্চিম ও পূর্ব দিক থেকে একযোগে আক্রমণের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, ওই দিন মর্টার, কামানসহ ভারী অস্ত্র দিয়ে পাকিস্তানি বাহিনীর ওপর গোলাবর্ষণ শুরু হয়। একই সময়ে ভারতীয় যুদ্ধবিমান আকাশে চক্কর দিতে থাকে। একপর্যায়ে পাকিস্তানি বাহিনী গুলিবর্ষণ বন্ধ করে পিছু হটে পাশের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায় অবস্থান নেয়।

আরও পড়ুন

শরণখোলায় আবারও বাঘের হানা, আতঙ্কে ৫ গ্রামের মানুষ

২৬ অক্টোবর ২০২৬

পরদিন ১৪ নভেম্বর ভোরে মুক্তিবাহিনী বিজয়ের স্লোগান দিয়ে ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয় ও তৎকালীন সিও অফিসের (বর্তমান উপজেলা পরিষদ) সামনে পৌঁছে বাংলাদেশের মানচিত্রখচিত জাতীয় পতাকা উত্তোলন করে। ওই যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন আতাউল্লাহ খানসহ ৪০ থেকে ৫০ জন সেনা নিহত এবং ৩০ থেকে ৪০ জন আটক হন বলে স্থানীয়ভাবে প্রচলিত ইতিহাসে উল্লেখ রয়েছে।

মুক্তিযুদ্ধের সময় তৎকালীন সিও অফিসের দোতলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে কয়েকজন নারীকে নির্যাতিত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের অনেকেই অন্তঃসত্ত্বা ছিলেন। এ ছাড়া ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয়ের একটি তালাবদ্ধ কক্ষ থেকে নির্যাতনের শিকার ১৬ জন নারীকে উদ্ধার করা হয়।

বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা ও আত্মত্যাগের স্মৃতিবিজড়িত ১৪ নভেম্বর ভূরুঙ্গামারীবাসীর কাছে গৌরবের ঐতিহাসিক দিন। দিবসটি উপলক্ষে প্রতিবছর নানা কর্মসূচি পালন করা হয়। দেশের প্রথম হানাদার মুক্ত উপজেলা হিসেবে ভূরুঙ্গামারীকে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবিও জানিয়েছেন স্থানীয়রা।

ভূরুঙ্গামারীহানাদার মুক্ত দিবস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে