Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘২০০ টাকার ভাড়া হাজারে’, বাস ছেড়ে তাই ট্রাকে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১৫:০১
‘২০০ টাকার ভাড়া হাজারে’, বাস ছেড়ে তাই ট্রাকে

পরিবার নিয়ে ঈদ করতে যাচ্ছেন কুড়িগ্রাম। বাসের জন্য অপেক্ষায় ছিলেন ভোগড়া বাইপাস এলাকায়। কয়েকটি বাস চলে গেলেও শেষ পর্যন্ত স্ত্রী-সন্তানদের নিয়ে ট্রাকে উঠে পড়লেন রমজান আলী।

কারণ জানতে চাইলে বললেন, ‘গত ঈদে বাড়ি যেতে পারিনি। মা-বাবার সঙ্গে ঈদ করতেই এবার ঝুঁকি নিয়ে ট্রাকে উঠেছি। বাসে সিটও নেই, আবার ভাড়াও অনেক বেশি। ট্রাক ভাড়া তুলনামূলক কম হওয়ায় এভাবেই যেতে হচ্ছে।’

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে আজ বুধবার অনেককেই দেখা গেছে ট্রাকে বা পিকআপ ভ্যানে উঠতে। সবারই এক কথা, বাসে ভাড়া চাওয়া হচ্ছে দ্বিগুণের বেশি।

চন্দ্রা এলাকায় সিরাজগঞ্জগামী যাত্রী স্বপন মিয়ার অভিযোগ, ‘সাধারণ সময়ে ২০০-৩০০ টাকার ভাড়া এই রাস্তায়। এখন একই রুটে ১ হাজার টাকা চাওয়া হচ্ছে।’

বুধবার সকাল থেকেই মহাসড়কটিতে যানবাহনের জটলা। তার ওপর ভারী বৃষ্টি। এ কারণে গাড়িও চলছে ধীরগতিতে। এর মধ্যে বাড়তি ভাড়ায় নাকাল যাত্রীরা।

মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাসগুলো যাত্রী তুলতে ডাকাডাকি করছে। তবে অতিরিক্ত ভাড়ার কারণে অনেক যাত্রী প্রতিবাদ জানাচ্ছেন। বাসে না উঠে অন্য পরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। অনেকে অবশ্য বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়েই বাসে উঠছেন।

নাটোরগামী পোশাক শ্রমিক জুলেখা খাতুন বললেন, ‘যে ভাড়া ৩০০-৪০০ টাকা হওয়ার কথা, সেখানে ২ হাজার টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। বাধ্য হয়েই অপেক্ষা করছি।’

নাওজোড় হাইওয়ে থানার ওসি শওগাতুল আলম বলেছেন, ‘দুপুরের পর চাপ কিছুটা কমে আসবে বলে আশা করছি। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

গাজীপুরকালিয়াকৈরঈদযাত্রাদুর্ভোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার