Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

গাজীপুর

স্ত্রীকে হত্যার পর লাশ বস্তায় ভরে পালানোর চেষ্টা, ধরে ফেলল জনতা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৭:০৬
স্ত্রীকে হত্যার পর লাশ বস্তায় ভরে পালানোর চেষ্টা, ধরে ফেলল জনতা

গ্রাফিকস: আগামীর সময়

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর বস্তাবন্দি মরদেহ কাঁধে নিয়ে পালানোর সময় স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় ধরা পড়ার ভয়ে লাশ ফেলে পালিয়ে যান স্বামী। রবিবার (৩ মে) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল পূর্বপাড়া এলাকায় ঘটে এমন ঘটনা।

এ বিষয়ে পুলিশের ভাষ্য, স্থানীয়রা এক ব্যক্তিকে সাদা বস্তা কাঁধে নিয়ে যেতে দেখে সন্দেহ করেন। বস্তার ভেতরে কী আছে জানতে চাইলে তিনি বস্তা ফেলে পালিয়ে যান দৌড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে পায় এক নারীর মরদেহ।

নিহত মমতাজ খাতুন (২২) কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা গ্রামের ময়নাল হকের মেয়ে। তিনি গাজীপুরে স্বামী আনোয়ার হোসেন ও শাশুড়ির সঙ্গে ভাড়া বাসায় থাকতেন এবং কাজ করতেন স্থানীয় একটি পোশাক কারখানায়। তাদের ঘরে রয়েছে চার বছর বয়সী এক কন্যাসন্তান।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে রবিবার রাত ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে আনোয়ার হোসেন ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যা করেন শ্বাসরোধে। পরে মরদেহ গুম করতে বস্তায় ভরে মহাসড়কের পাশে ফেলে দেওয়ার চেষ্টাও করেন তিনি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী। তাকে গ্রেপ্তারে চলছে অভিযান, জানায় পুলিশ।

‘মরদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্ত করা হবে। নিহতের কন্যাসন্তান ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে থানায়।’

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হোসেন জানালেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্ত্রীকে হত্যাগাজীপুর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise