Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গাছ থেকে আম পাড়া নিয়ে সংঘর্ষ, আহত ৫

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:০২
গাছ থেকে আম পাড়া নিয়ে সংঘর্ষ, আহত ৫

গ্রাফিকস: আগামীর সময়

কুমিল্লার তিতাস উপজেলায় আম পাড়াকে কেন্দ্র করে বিবাদে জড়ায় দুই ভাইয়ের স্ত্রী। পরে সেই বিবাদ থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পরিবার। এতে আহত হয় অন্তত পাঁচজন।

সোমবার দুপুরে উপজেলার উত্তর বলরামপুর গ্রামের মৃত হাবিবুর রহমান ভূঁইয়ার বাড়িতে ঘটে এ ঘটনা।

স্থানীয়দের ভাষ্য, নিজের গাছ থেকে আম পাড়তে গাছে ওঠেন মৃত হাবিবুর রহমানের ছোট ছেলে মো. আলম। এ সময় বড় ভাই মোস্তফার ছেলে রামিন গাছে ওঠতে চাইলে তাকে বাধা দেন তিনি। এ নিয়ে প্রথমে আলমের স্ত্রী তাছলিমা আক্তার ও তার বড় ভাবি তাছলিমা বেগমের মধ্যে শুরু হয় কথা-কাটাকাটি। একপর্যায়ে তা রূপ নেয় হাতাহাতিতে।

অভিযোগ রয়েছে, এ সময় ঘর থেকে একটি বটি নিয়ে আসে রামিন। পরে বটি নিয়ে টানাহেঁচড়ার সময় দুই নারীর হাত কেটে যায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে আলম গাছ থেকে নেমে মারধর করেন ভাতিজা রামিনকে। এ সময় রামিনকে ছাড়াতে গেলে তার বোন মারিয়া ও মা তাছলিমা বেগমও আহত হন।

একপর্যায়ে আত্মরক্ষার চেষ্টায় পাশে থাকা একটি বাঁশ দিয়ে আলমকে আঘাত করেন তাছলিমা বেগম। এতে গুরুতর আঘাত লাগে আলমের অণ্ডকোষে।

আহত আলমের দাবি, তার বোনদের কাছ থেকে বাড়ির অংশ কিনে নিয়েছেন তিনি এবং গাছের আম আগেও দিয়েছেন সবাইকে। বোনদের দেওয়ার জন্য আম পাড়তে গাছে ওঠেছিলেন সোমবার। ভাতিজা রামিন জোর করে গাছে উঠতে চাইলে বাধা দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে মারধর ও বটি দিয়ে আঘাত করে। স্ত্রীকে রক্ষা করতে গেলে তাকে বাঁশ দিয়ে আঘাত করেন ভাবি।

অন্যদিকে আহত তাছলিমা বেগমের অভিযোগ, পরিবার আলাদা হলেও ফলের গাছগুলো রাখা হয়েছিল এজমালি। আগের দিনও তার ছেলে রামিন আম পাড়েছিল। সোমবার আবার আম পাড়তে গেলে আলমের স্ত্রী তার ছেলেকে মারধর করেন। পরে তিনি ও তার মেয়ে এগিয়ে গেলে আলম তাদের ওপর হামলা চালান এবং রামিনকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।

ঘটনাটি নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কুমিল্লাসংঘর্ষবিবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা