Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফতুল্লা

ফেরিতে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৭:৫৯
ফেরিতে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত

ছবি: আগামীর সময়

নারায়ণগঞ্জের ফতুল্লা বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে আশরাফ হোসেন আসাদ নামে এক লাইনম্যান নিহত হয়েছেন।

আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ফেরিঘাটের বেহাল সড়ক ও নিরাপত্তাহীনতার কারণে বারবার দুর্ঘটনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

নিহত আশরাফ হোসেন আসাদ ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার হোসেন মিয়ার ছেলে। তিনি বক্তাবলী ফেরিঘাটে লাইনম্যান হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধলেশ্বরী নদী পারাপারের জন্য চালু থাকা ফেরির উভয় তীরের সংযোগ সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। ফেরিতে ওঠার পথ উঁচু-নিচু ও ভাঙাচোরা হওয়ায় যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।

আরও পড়ুন

দুই জন্মনিবন্ধনে বাবার নাম দুই রকম, যুবকের কারাদণ্ড

০৫ অক্টোবর ২০২৬

সোমবার সকালে প্রথমে একটি ট্রাক ফেরিতে ওঠে। পরে আরেকটি ট্রাক ফেরিতে ওঠার সময় আশরাফ হোসেন আসাদ যানবাহনের সিরিয়াল নিয়ন্ত্রণ করছিলেন। এ সময় ট্রাকটি দ্রুতগতিতে ফেরিতে উঠলে তিনি দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে ফেরিতে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, ফেরিঘাটের বেহাল সড়ক ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাবে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে ফেরিঘাটের কাছে ট্রাকচাপায় আখের রস বিক্রেতার মাদ্রাসাপড়ুয়া শিশু সন্তান নিহত হয়। এ ছাড়া ফেরিতে পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী না থাকায় কয়েকটি যানবাহন নদীতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানান তারা।

স্থানীয়রা দ্রুত ফেরিতে ওঠার সংযোগ সড়ক মেরামতের পাশাপাশি যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অন্যথায় এসব দুর্ঘটনার প্রতিবাদে এলাকাবাসী আন্দোলনে নামতে পারেন বলেও জানিয়েছেন তারা।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফতুল্লাফেরিঘাটলাইনম্যান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর