সাভারে হত্যা মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা আবু কালাম, সংগৃহীত ছবি
সাভারে ছাত্র-জনতা হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আবু কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাগনিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আবু কালাম সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাগনিবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি বিরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাগনিবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আত্মগোপনে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি আবু কালামকে গ্রেপ্তার করে পুলিশ।
সাভারের বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল-আমিনের ভাষ্য, আবু কালাম বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা ।





