Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পীর শামীম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪১
পীর শামীম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পীর শামীম হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেন তার ভক্ত ও স্থানীয় জনতা। ছবি: আগামীর সময়

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে পীর আব্দুর রহমান ওরফে শামীমকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তার ভক্ত ও স্থানীয় জনতা।

গতকাল মঙ্গলবার জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।

বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় পালন করা হয় এ প্রতিবাদ কর্মসূচি।

মানববন্ধনে অংশ নেন ‘কালান্দার বাবা শ্রী শামীম জাহাঙ্গীর দরবার’-এর বিপুল সংখ্যক অনুসারী ও স্থানীয়রা ।

এ সময় শামীমের ছবি সম্বলিত ব্যানার ও পোস্টার নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রতিবাদ জানান তারা।

পরবর্তীতে বিক্ষোভ মিছিল থেকে শামীম হত্যার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন প্রতিবাদকারীরা।

মানববন্ধনের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

তিনি জানান, এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এই হত্যাকাণ্ডের ঘটনায়। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

শামীম হত্যার ঘটনার সূত্রপাত গত হয় গত শুক্রবার রাতে। মাত্র ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয় ফিলিপনগর এলাকায়। পরদিন সকালে পুলিশের নজরে আসলেও বেলা বাড়ার সাথে সাথে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি।

শনিবার সকাল থেকেই পুলিশের একটি দল অবস্থান করছিল ঘটনাস্থলে। কিন্তু দুপুর আড়াইটার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পীরের দরবারে অতর্কিত হামলা চালায় কয়েকশ মানুষ। পুলিশের উপস্থিতিতেই কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয় শামীমকে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় তার।

নিহত শামীম দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত জেসের মাস্টারের ছেলে।

নিহতের পরিবার শুরুতে মামলা করতে অনাগ্রহ দেখালেও পুলিশের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগের পর অবশেষে আইনি পদক্ষেপ নেন তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, ভিডিওটি কীভাবে ছড়িয়েছে এবং হামলার নেপথ্যে মূল ইন্ধনদাতা কারা, তা খতিয়ে দেখছেন তারা।
বর্তমানে ফিলিপনগর এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও চাপা আতঙ্ক রয়েছে জনমনে।


কুষ্টিয়াপ্রতিবাদ কর্মসূচিপীর শামীম হত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: