Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

শ্রীবরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ২০:৩২
শ্রীবরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

সংগৃহীত ছবি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. হানাজালা (৯) এবং নেকাবর আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে কলাগাছ দিয়ে তৈরি ভেলায় চড়ে খেলছিল দুই শিশু। একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে আশপাশে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেছেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


শিশুমৃত্যুশ্রীবরদী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise