Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মণিপুরি ললিতকলা একাডেমি : ঐতিহ্য ও কারুকার্যের মেলবন্ধন

আহমেদুজ্জামান, কমলগঞ্জ (মৌলভীবাজার)
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯
মণিপুরি ললিতকলা একাডেমি : ঐতিহ্য ও কারুকার্যের মেলবন্ধন

সবুজে ঘেরা ফসলের মাঠের পাশে দাঁড়িয়ে আছে চারতলা একটি ভবন। বাইরে থেকে দেখলে আধুনিক স্থাপত্য, আবার নকশা ও কারুকার্যে ফুটে উঠেছে মণিপুরি সংস্কৃতির নিজস্ব বৈশিষ্ট্য। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজারে অবস্থিত মণিপুরি ললিতকলা একাডেমি এখন মণিপুরি সংস্কৃতিচর্চা ও সংরক্ষণের গুরুত্বপূর্ণ কেন্দ্র।

একাডেমির নতুন ভবনের নকশায় রয়েছে মণিপুরি সংস্কৃতির নানা অনুষঙ্গের ছাপ। ভবনের ছাদ ও বিভিন্ন কারুকার্যে দেখা যায় মণিপুরি শাড়ির আঁচলের নকশার প্রভাব। ভবনের রঙ ও নকশার সঙ্গে রয়েছে আশপাশের সবুজ প্রকৃতিরও সামঞ্জস্য। একাডেমি প্রাঙ্গণে রয়েছে উন্মুক্ত মঞ্চ ও অডিটরিয়াম। এসব স্থানে নিয়মিত চর্চা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও সংগীতের।

একাডেমিতে রয়েছে মণিপুরি সম্প্রদায়ের ব্যবহৃত বিভিন্ন বাদ্যযন্ত্র, পোশাক, অলংকার ও জীবনযাপনের নানা উপকরণ সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা। ফানেক ও এনাফির মতো ঐতিহ্যবাহী পোশাকও দেখা যায় এখানে। রয়েছে আর্ট গ্যালারি ও জাদুঘর কক্ষ।

চারতলা ভবনটিতে রয়েছে পাঁচটি শ্রেণিকক্ষ, একটি প্রশিক্ষক কক্ষ, তিনটি প্রশাসনিক কক্ষ, একটি জাদুঘর কক্ষ, একটি আর্ট গ্যালারি, একটি কনফারেন্স কক্ষ, দুটি রিহার্সেল কক্ষ, একটি রেকর্ডিং কক্ষ ও একটি পাঠাগার। এ ছাড়া রয়েছে অতিথিশালা ও ডরমিটরি। একাডেমি প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চ ও অডিটরিয়াম স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে।

মণিপুরি নৃত্য, সংগীত ও সংস্কৃতিচর্চার পাশাপাশি নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়ার কাজও করছে প্রতিষ্ঠানটি। এখানে দেওয়া হয় মণিপুরি ভাষা, নৃত্য, সংগীত ও হস্তশিল্প বিষয়ে প্রশিক্ষণ। বিশেষ করে মণিপুরি নৃত্যের ধ্রুপদী ধারাটি নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয়।

একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাষ চন্দ্র সিংহ বললেন, ‘মণিপুরি ললিতকলা একাডেমি শুধু একটি প্রতিষ্ঠান নয়; এটি আমাদের কৃষ্টি, ঐতিহ্য এবং জাতিগত পরিচয়ের এক অনন্য ধারক।’ তিনি বলেছেন, একাডেমিতে মণিপুরি সংস্কৃতির বিভিন্ন উপাদান সংরক্ষণ, গবেষণা ও চর্চার পাশাপাশি নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার কাজ করা হচ্ছে।

একাডেমির নবনিযুক্ত পরিচালক রামকান্ত সিংহ বলেছেন, কমলগঞ্জের এই জনপদ সংস্কৃতিচর্চার জন্য উর্বর। মণিপুরি সম্প্রদায়ের ধ্রুপদী নৃত্য, সংগীত ও কারুশিল্প দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে।

রামকান্ত সিংহ বললেন, ‘মণিপুরি ললিতকলা একাডেমি দীর্ঘদিন ধরে এই সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ, চর্চা ও প্রসারে
কাজ করছে। আমাদের মূল লক্ষ্য, প্রান্তিক পর্যায়ের শিল্পীদের মূল্যায়ন করা এবং নতুন প্রজন্মের কাছে আমাদের শিকড়ের পরিচয় তুলে ধরা।’

কমলগঞ্জমৌলভীবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪

    advertiseadvertise