Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মৃত্যুর পর জিয়াউর রহমানের ব্যাংকে ছিল ২৪৬ টাকা : মুক্তিযুদ্ধমন্ত্রী

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১৭:৪০
শেয়ার করুন:
মৃত্যুর পর জিয়াউর রহমানের ব্যাংকে ছিল ২৪৬ টাকা : মুক্তিযুদ্ধমন্ত্রী

বক্তব্য দিচ্ছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান, ছবি: আগামীর সময়

মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনের শেষ দিন পর্যন্ত দেশের সেবা করে গেছেন। সততা, নিষ্ঠা, কর্তব্যবোধ ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। তার মৃত্যুর পর বঙ্গভবনের পাশের জনতা ব্যাংক শাখায় মাত্র ২৪৬ টাকা জমা ছিল।

আজ রবিবার দুপুরে টাঙ্গাইলের সখীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জিয়াউর রহমান শুধু এয়ারকন্ডিশন কক্ষে বসে থাকেননি, গায়ে গেঞ্জি জড়িয়ে কৃষকের সঙ্গে মাঠে কোদাল চালিয়েছেন। সাড়ে তিন বছরের শাসনামলে তিনি বাংলাদেশকে বিশ্বদরবারে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। চীন সফরের মাধ্যমে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও স্বীকৃতি আদায়ে ভূমিকা রাখেন। একইভাবে সৌদি আরবে জনশক্তি রপ্তানির উদ্যোগ নেন। তার উদ্যোগের ফলে লাখো বাংলাদেশির সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

৭ নভেম্বর প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়। পরে মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি হন। তার সময়ে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং রাজনৈতিক দলগুলো পুনর্গঠনের সুযোগ পায়।

আহমেদ আযম খান বলেন, মেজর জেনারেল জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট থেকে মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। সেখানেই তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করেন। তার মৃত্যুর পর সহধর্মিণী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও দেশের উন্নয়নে আজীবন কাজ করেছেন। তাদের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশ গঠনে সকাল ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন। তার সহকর্মী হিসেবে তিনিও সখীপুর, বাসাইল ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় কাজ করছেন।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সখীপুরের পাহাড়ি এলাকা কাঞ্চনপুরে বিমানঘাঁটি প্রতিষ্ঠা করে এ অঞ্চলকে মূল্যায়ন করেছিলেন। এরই মধ্যে সখীপুর ও বাসাইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনেক স্কুল-কলেজে চারতলা ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। ইমাম, মুয়াজ্জিন, মসজিদের খাদেম এবং মন্দির ও প্যাগোডার পুরোহিতদের নিয়মিত সম্মানী দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।

বন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এলাকার মানুষ তাদের পুরনো ভিটায় ঘর নির্মাণ করতে গেলে বন বিভাগের কর্মকর্তারা বাধা দেন। এভাবে মানুষকে হয়রানি করা যাবে না। সখীপুরের মানুষ আর কোনো হয়রানি সহ্য করবে না। বেআইনি আটিয়া বন অধ্যাদেশ বিলুপ্ত করার বিষয়ে তিনি সংসদে দুবার কথা বলেছেন বলেও জানান।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, শেখ হাসিনা বলেছিলেন, ‘শেখের মেয়ে পালায় না’। অথচ বাংলাদেশের রাজনীতিতে তিনিই দেশ ছেড়ে পালিয়েছেন। এখন আবার ডিসেম্বরে দেশে ফেরার কথা শোনা যাচ্ছে। তার নেতাকর্মীদের এ ধরনের আশায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।


আরও পড়ুন

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

০৮ নভেম্বর ২০২৬

তার অভিযোগ, দেশে ফিরে আসার কথা বলে নেতাকর্মীদের উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। তবে বাংলাদেশে নাশকতার কোনো সুযোগ নেই।

বিরোধী দলের সমালোচনা করে আহমেদ আযম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশ পুনর্গঠনে বড় কর্মযজ্ঞ শুরু করেছেন, তখন বিরোধী দল নানা ধরনের সমালোচনা ও বিষোদগারে ব্যস্ত। তারা ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে। দেশে জ্বালানি সংকটের মধ্যে হাজার হাজার গাড়ি নিয়ে লংমার্চ করাকে তিনি বিরোধী দলের দেশপ্রেমের পরিচয় নিয়ে প্রশ্ন হিসেবে তুলে ধরেন।

তিনি আরও বলেন, জনগণ বিএনপিকে পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে। বিরোধী দলকে ধৈর্য ধরে পাঁচ বছর অপেক্ষা করার আহ্বান জানান তিনি। পাঁচ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভবিষ্যতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন তিনি। জনগণের উন্নয়ন বাধাগ্রস্ত হলে জনগণই বিরোধী দলকে মোকাবিলা করবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।

সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. খোরশেদ আলম, সিনিয়র সহসভাপতি মো. নাসির উদ্দিন আহমেদ, সহসভাপতি আকবর আলী, সাংগঠনিক সম্পাদক সিকদার মো. সবুর রেজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল ও সদস্যসচিব মো. নাসির উদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন, সহসভাপতি বি এম বজলুর রহমান ভূঁইয়া, ভারপ্রাপ্ত সদস্যসচিব কবির হাসান, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবুল, সহসাংগঠনিক সম্পাদক মো. আযম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল গনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একাব্বর হোসেন, সদস্যসচিব ইমরান খান, পৌর ছাত্রদলের সভাপতি মোর্শেদ ইসলাম অন্তরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মুক্তিযুদ্ধমন্ত্রীমৃত্যুজিয়াউর রহমানসখীপুরসংহতি দিবস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত