Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৭
কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

কাহারোল উপজেলার শ্রীশ্রী রুক্মিণী কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগরে অবস্থিত ঐতিহাসিক শ্রীশ্রী রুক্মিণী কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

আজ মঙ্গলবার দুপুরে তিনি ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করেন। প্রথমে কান্তজীউ মন্দিরে গিয়ে এর প্রাচীন স্থাপত্যশৈলী, টেরাকোটার কারুকাজ ও বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন। পরে মন্দিরের পাশে অবস্থিত নয়াবাদ মসজিদ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কান্তজীউ মন্দিরের স্থাপত্য ও কারুকাজ দেখে মুগ্ধতা প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে নয়াবাদ মসজিদের দেয়ালে পোড়ামাটির ফলকে ফুটিয়ে তোলা প্রাচীন কারুকাজ ঘুরে দেখেন এবং এর ইতিহাস ও স্থাপত্য সম্পর্কে বিভিন্ন তথ্য জানেন।

পরিদর্শন শেষে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, ‘এই মন্দির অনেক সুন্দর। খুব ভালো লাগছে। আজকে আমি মন্দিরের পাশেই নয়াবাদ মসজিদও দেখলাম। অনেক আগের বানানো মসজিদ, পোড়ামাটির ফলক দিয়ে সাজানো। দেয়ালে সুন্দর কারুকাজ আছে। আমার মনে থাকবে।’

তিনি জানান, বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলো দেশের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন। এসব স্থাপনার সৌন্দর্য ও ঐতিহ্য সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম জানিয়েছেন, মার্কিন রাষ্ট্রদূত তার নির্বাচনী এলাকায় আসায় তিনি গর্বিত। কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ এলাকার গর্ব এবং বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্যের অংশ।

তিনি আরও জানান, দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসব ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করলে এলাকার ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনা আরও মানুষের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হয়।

দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, দিনাজপুর ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ। কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদের মতো স্থাপনা সংরক্ষণে প্রশাসনের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব স্থাপনা দেখতে দেশ-বিদেশের পর্যটকদের আগ্রহ রয়েছে।

কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেদা আক্তার জানিয়েছেন, কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ কাহারোলের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসব স্থাপনা দেখতে আসেন। ঐতিহ্য ও সৌন্দর্য ধরে রাখতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছে।

কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ জানিয়েছেন, ঐতিহাসিক স্থাপনাগুলোর গুরুত্ব বিবেচনায় পরিবেশ সংরক্ষণ ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মো. মনিরুজ্জামান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূতব্রেন্ট টি. ক্রিস্টেনসেনদিনাজপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:৫১

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:০৮

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    গোপনে একাধিকবার ইসরায়েল সফর সুদানের আরএসএফ কমান্ডারের

    গোপনে একাধিকবার ইসরায়েল সফর সুদানের আরএসএফ কমান্ডারের

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:০৮

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    ডেঙ্গু তছনছ করে দিল ড্রামার রুশদীর সাজানো সংসার

    ডেঙ্গু তছনছ করে দিল ড্রামার রুশদীর সাজানো সংসার

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:০০

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৫

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    advertiseadvertise