Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাগানে কাজ করার সময় মাইন বিস্ফোরণে রোহিঙ্গা শ্রমিক নিহত

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৫:৫২
বাগানে কাজ করার সময় মাইন বিস্ফোরণে রোহিঙ্গা শ্রমিক নিহত

ছবি: আগামীর সময়

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাগানে কাজ করার সময় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত পিলার-৪০ সংলগ্ন এলাকায়।

নিহত রোহিঙ্গা শ্রমিকের নাম আব্দুল খালেক (৩০)। তিনি উখিয়ার কুতুপালং-১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আনু মিয়ার ছেলে।

আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক।

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানিয়েছেন, আমতলী সীমান্ত এলাকায় সীমান্ত পিলার-৪০ এবং আন্তর্জাতিক শূন্যরেখা থেকে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহ আলমের আকাশমনি বাগান পরিষ্কার করতে যান কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ একটি স্থলমাইন বিস্ফোরিত হলে আব্দুল খালেক গুরুতর আহত হন।

তিনি আরও জানান, বিস্ফোরণে খালেকের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়েও গুরুতর আঘাত লাগে। পরে তার সঙ্গে থাকা ছোট ভাই ও অন্যান্য শ্রমিক তাকে উদ্ধার করে দ্রুত উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার না করা হলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান।

ওসি মো. মোজাম্মেল হক জানিয়েছেন, আমতলী বিওপির পশ্চিমে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি মোবাইল টিম। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাইন বিস্ফোরণরোহিঙ্গা শ্রমিকনিহতবান্দরবান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে