Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ডা. এস আর খান

হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি রোগ একসূত্রে গাঁথা

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ২০:৪৭
শেয়ার করুন:
হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি রোগ একসূত্রে গাঁথা

প্রধান বক্তার বক্তব্য রাখছেন প্রফেসর ডা. এস আর খান

স্থূলতা বা অতিরিক্ত ওজন থেকে ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি রোগের ঝুঁকি বাড়ে বলে মন্তব্য করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. এস আর খান। তিনি বলেন, স্থূলতা থেকে শরীরে বিভিন্ন বিপাকীয় সমস্যা তৈরি হয়। পরবর্তী সময়ে এসব সমস্যা হৃদরোগ ও কিডনি রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

আজ শনিবার সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি ও মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

ডা. এস আর খান বলেন, ডায়াবেটিস, হৃদরোগ ও স্থূলতা প্রতিরোধে জীবনযাত্রার পরিবর্তন এবং পরিমিত খাবার গ্রহণ জরুরি। ফাস্টফুডে থাকা অতিরিক্ত সোডিয়াম ও ক্যালরির কারণে শরীরের ক্ষতি হয়। এর পরিবর্তে ডাল, ভাত, শাকসবজি ও দেশীয় ফল খাওয়ার পরামর্শ দেন তিনি।

ডায়াবেটিসের কারণে স্ট্রোক, চোখের সমস্যা, হৃদরোগ ও কিডনি বিকল হওয়ার ঝুঁকি তৈরি হয় জানিয়ে তিনি আরও বলেন, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন নেওয়া জরুরি। পায়ে সামান্য আঘাত বা ক্ষত হলেও অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোগ হওয়ার আগেই সচেতন হওয়া এবং নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করার ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, দরিদ্র ও অসচ্ছল ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন, ওষুধ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। ঢাকার বারডেম হাসপাতালের ২৩৬ নম্বর কক্ষে যোগাযোগ করে অসহায় রোগীরা এ সেবা নিতে পারবেন।

কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাট্টুর সভাপতিত্বে অনুষ্ঠানটি টেলিকনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ডা. নাসিমুল বারী বাপ্পী। স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান টরলিন।

সভায় বক্তারা ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্ব দেন।

এর আগে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্য সামনে রেখে কুষ্টিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। এ উপলক্ষে কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এস আর খানহৃদরোগকুষ্টিয়া ডায়াবেটিক সমিতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন