Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ধর্ষণে অন্তঃসত্ত্বা সেই শিশুর কোলে এলো সন্তান, ডিএনএ সংগ্রহ

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১৯:০৫
ধর্ষণে অন্তঃসত্ত্বা সেই শিশুর কোলে এলো সন্তান, ডিএনএ সংগ্রহ

নেত্রকোনার মদনে শিশু ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে ধর্ষণে অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশুটি জন্ম দিয়েছে একটি মেয়েসন্তান। ধর্ষণ মামলার তদন্ত এগিয়ে নিতে সংগ্রহ করা হয়েছে নবজাতকের ডিএনএ নমুনা। আজ শুক্রবার দুপুরে এসব নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান।

তিনি জানিয়েছেন, নিরাপত্তা ও ভবিষ্যৎ বিবেচনায় গত ১২ মে আদালতের নির্দেশে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানেই গত ২ জুলাই সে সন্তান জন্ম দেয়। ঢাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডির ল্যাব পরিদর্শক মো. জাহাঙ্গীর গত মঙ্গলবার সেফ হোমে গিয়ে নবজাতকের নমুনা সংগ্রহ করেন।

মদনের কাইটাইল ইউনিয়নে নানির বাড়িতে থাকত মেয়েটি। এলাকার মাদ্রাসায় পড়ত সে। একাধিকবার তাকে ধর্ষণ করেন প্রতিষ্ঠানটির শিক্ষক আমান উল্লাহ সাগর— উঠেছিল এমন অভিযোগ । শারীরিক পরিবর্তন আসার পর বিষয়টি টের পায় শিশুর পরিবার।

       

আরও পড়ুন

ইটে বাঁধা মৃত নবজাতকের মা ১২ বছরের কিশোরী

০৭ জুলাই ২০২৬


গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, ১১ বছর বয়সী শিশুটি অন্তঃসত্ত্বা। ২৩ এপ্রিল শিশুটির মা মদন থানায় ধর্ষণের মামলা করেন। একমাত্র আসামি করেন হজরত ফাতেমাতুজ জোহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহকে।

গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে র‍্যাব। তিন দিনের রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের পর আদালত অভিযুক্তের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন।

আরও পড়ুন

জুলাইয়ে ধর্ষণের ঘটনা বেড়েছে ৩২ শতাংশ

৩১ জুলাই ২০২৬


তদন্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানালেন, ‘নবজাতকের নমুনা পরীক্ষার জন্য সিআইডির পরীক্ষাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নমুনাও আগে সংগ্রহ করা হয়েছে। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর মামলার পরবর্তী আইনগত কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।’

অভিযুক্ত আমান উল্লাহ এখন কারাগারে। নেত্রকোনা আদালতের পরিদর্শক মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানালেন, মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন আদালত।

নেত্রকোনামদনমাদ্রাসাশিশুধর্ষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!