ফকিরহাটে নিষিদ্ধ আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ২

ছবি: আগামীর সময়
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম জুলফিকার হোসেন জুয়েলসহ দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অন্য ব্যক্তি হলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সরদার আলাউদ্দীন।
গতকাল শনিবার রাতে ফকিরহাট উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ফকিরহাট মডেল থানা পুলিশ।
রবিবার সকালে তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের শেখ সরোয়ার হোসেনের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম জুলফিকার হোসেন জুয়েল (৪৭) এবং মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের মৃত সরদার আব্দুল মালেকের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সরদার আলাউদ্দীন (৬৯)।
ফকিরহাট মডেল থানার ওসি মো. রজিউল্লাহ খান বলেন, শনিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




