কেশবপুর
সড়ক দখল করে পার্কিং, ৬ জনকে ৪ হাজার টাকা জরিমানা
কেশবপুর (যশোর) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
যশোরের কেশবপুরে যানজট নিরসন ও সড়কে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে রাস্তা দখল করে মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইক পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ অভিযানে ছয়জনকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ রবিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কেশবপুর থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযানকালে সড়ক দখল করে যানবাহন পার্কিং না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পাশাপাশি জনস্বার্থে যানজট নিরসন এবং পথচারী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধভাবে পার্কিং না করার নির্দেশনা দেওয়া হয়।



